ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’র পর আবারও একসঙ্গে আফরান নিশো ও তমা মির্জা!

তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন নিশো ও তমা। ছবি: সংগৃহীত

খলনায়ক সিনেমা দিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে যাচ্ছে আফরান নিশো ও তমা মির্জাকে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই জুটির তৃতীয় সিনেমা। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘খলনায়ক’ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। থ্রিলারধর্মী গল্পে নির্মিত হতে যাওয়া এই সিনেমা আগামী দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল জানিয়েছেন, ‘খলনায়ক’ নামটি ইতোমধ্যে সমিতিতে নিবন্ধিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে শিল্পী তালিকা ঘোষণা করা হয়নি, তবু একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জাই সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন। প্রযোজক শাহরিয়ার শাকিলও জানিয়েছেন, ‘খলনায়ক’ নির্মাণের প্রস্তুতি চলছে, তবে কাস্টিং আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত হয়নি।

‘খলনায়ক’ নামটি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে নতুন নয়। ১৯৯৬ সালে প্রয়াত চিত্রনায়ক মান্না একই নামে একটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন। প্রায় তিন দশক পর সেই নামেই নতুন প্রজন্মের তারকা আফরান নিশোকে নিয়ে তৈরি হচ্ছে নতুন চলচ্চিত্র। যদিও এটি আগের সিনেমার রিমেক নয়, বরং সম্পূর্ণ নতুন গল্পে নির্মিত একটি থ্রিলার। ফলে নামের ঐতিহ্য ধরে রেখে ভিন্ন স্বাদের গল্প উপহার দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

নির্মাতা ভিকি জাহেদ নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ‘পুনর্জন্ম’ সিরিজ তাকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘খলনায়ক’ হবে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী অক্টোবরে দুর্গাপূজাকে সামনে রেখে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আফরান নিশোর বড়পর্দার যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি নিশোকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাতেও একই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। ফলে ‘খলনায়ক’ দিয়ে তৃতীয়বার তাদের রসায়ন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

এদিকে সিনেমাটি ঘিরে শুরুতে অভিনেত্রী মেহজাবীনের নাম নিয়ে গুঞ্জন ছড়ালেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি এই প্রকল্পের অংশ নন। এসএভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘খলনায়ক’ এখন প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা সামনে এলেই সিনেমাটির গল্প, চরিত্র এবং অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’র পর আবারও একসঙ্গে আফরান নিশো ও তমা মির্জা!

Update Time : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

খলনায়ক সিনেমা দিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে যাচ্ছে আফরান নিশো ও তমা মির্জাকে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই জুটির তৃতীয় সিনেমা। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘খলনায়ক’ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। থ্রিলারধর্মী গল্পে নির্মিত হতে যাওয়া এই সিনেমা আগামী দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল জানিয়েছেন, ‘খলনায়ক’ নামটি ইতোমধ্যে সমিতিতে নিবন্ধিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে শিল্পী তালিকা ঘোষণা করা হয়নি, তবু একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জাই সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন। প্রযোজক শাহরিয়ার শাকিলও জানিয়েছেন, ‘খলনায়ক’ নির্মাণের প্রস্তুতি চলছে, তবে কাস্টিং আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন  জিন্দেগি না মিলেগি দোবারা এখনও অনুপ্রেরণা! কেন আজও এত জনপ্রিয়?

‘খলনায়ক’ নামটি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে নতুন নয়। ১৯৯৬ সালে প্রয়াত চিত্রনায়ক মান্না একই নামে একটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন। প্রায় তিন দশক পর সেই নামেই নতুন প্রজন্মের তারকা আফরান নিশোকে নিয়ে তৈরি হচ্ছে নতুন চলচ্চিত্র। যদিও এটি আগের সিনেমার রিমেক নয়, বরং সম্পূর্ণ নতুন গল্পে নির্মিত একটি থ্রিলার। ফলে নামের ঐতিহ্য ধরে রেখে ভিন্ন স্বাদের গল্প উপহার দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

আরও পড়ুন  আরিফিন শুভ এখন ‘হ্যাপিলি সিঙ্গেল’, বিয়ে নিয়ে যা বললেন

নির্মাতা ভিকি জাহেদ নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ‘পুনর্জন্ম’ সিরিজ তাকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘খলনায়ক’ হবে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী অক্টোবরে দুর্গাপূজাকে সামনে রেখে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আফরান নিশোর বড়পর্দার যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি নিশোকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাতেও একই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। ফলে ‘খলনায়ক’ দিয়ে তৃতীয়বার তাদের রসায়ন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

আরও পড়ুন  অপারেশন অগ্নিপথ: শাকিবকে নিয়ে ফিরছে সিনেমা, মুক্তি ২০২৭ সালে