ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিআইএন বাধ্যতামূলক: ৩০ নভেম্বরের পর পুরোনো নম্বর বন্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫৪৪

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করতে বলেছে এনবিআর। ছবি: সংগৃহীত

নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেট অনুযায়ী স্থানান্তর করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, স্থানান্তরিত বিআইএনের ক্ষেত্রে কেবল নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের নাম, নিবন্ধন তথ্যসহ অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ফলে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না।

আমদানি-রপ্তানিকারকদের সুবিধার কথা বিবেচনায় রেখে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পুরোনো ও নতুন—উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। এতে আগে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং চলমান কাস্টমস কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

তবে এনবিআর জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর-এর মধ্যে সব প্রতিষ্ঠানকে পুরোনো বিআইএনের আওতায় থাকা কার্যক্রম সম্পন্ন করে নতুন বিআইএন ব্যবহার শুরু করতে হবে। নির্ধারিত সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমদানি-রপ্তানিসহ সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করা যাবে।

এনবিআরের মতে, এই পুনর্গঠনের ফলে কর প্রশাসন আরও গতিশীল ও ডিজিটাল হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

নতুন বিআইএন বাধ্যতামূলক: ৩০ নভেম্বরের পর পুরোনো নম্বর বন্ধ

Update Time : ১০:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেট অনুযায়ী স্থানান্তর করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, স্থানান্তরিত বিআইএনের ক্ষেত্রে কেবল নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের নাম, নিবন্ধন তথ্যসহ অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ফলে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না।

আরও পড়ুন  ১১ লাখ কোটি টাকার, রেকর্ড চট্টগ্রাম বন্দরে গড়ল

আমদানি-রপ্তানিকারকদের সুবিধার কথা বিবেচনায় রেখে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পুরোনো ও নতুন—উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। এতে আগে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং চলমান কাস্টমস কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

তবে এনবিআর জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর-এর মধ্যে সব প্রতিষ্ঠানকে পুরোনো বিআইএনের আওতায় থাকা কার্যক্রম সম্পন্ন করে নতুন বিআইএন ব্যবহার শুরু করতে হবে। নির্ধারিত সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমদানি-রপ্তানিসহ সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন  অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, সতর্ক করল এনবিআর