ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রবাসী আয় বেড়ে ৩ দিনে ৪ হাজার ৯৯৩ কোটি টাকা, প্রবৃদ্ধি ৮৪%

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫২৯

আগস্টের প্রথম তিন দিনে দেশে এসেছে প্রায় ৪ হাজার ৯৯৩ কোটি টাকার প্রবাসী আয়। ছবি: সংগৃহীত

প্রবাসী আয় দিয়ে নতুন মাসের শুরুতেই ইতিবাচক বার্তা পেল বাংলাদেশের অর্থনীতি। চলতি বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) প্রায় ৪ হাজার ৯৯৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে এসেছে প্রায় ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স। এতে মাসের শুরুতেই বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে এসেছিল ২২ কোটি মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৮৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু আগস্ট নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৬৯ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক অংশগ্রহণের ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। শক্তিশালী প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় পরিশোধ এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন সালমান শাহ

প্রবাসী আয় বেড়ে ৩ দিনে ৪ হাজার ৯৯৩ কোটি টাকা, প্রবৃদ্ধি ৮৪%

Update Time : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

প্রবাসী আয় দিয়ে নতুন মাসের শুরুতেই ইতিবাচক বার্তা পেল বাংলাদেশের অর্থনীতি। চলতি বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) প্রায় ৪ হাজার ৯৯৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে এসেছে প্রায় ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স। এতে মাসের শুরুতেই বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন  তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে এসেছিল ২২ কোটি মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৮৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু আগস্ট নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৬৯ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

আরও পড়ুন  বস্ত্র খাতে নগদ সহায়তা ৫ শতাংশ, বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণা