ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫৩৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার,
বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল প্রমুখ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করা প্রয়োজন। তারা গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান।

আলোচনা সভার পরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

আরও পড়ুন  জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে যা বলেছিলেন ড. ইউনূস

অনুষ্ঠানে বক্তব্য দেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার,
বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল প্রমুখ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করা প্রয়োজন। তারা গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুন  নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, সংসদে সংশোধিত অধ্যাদেশ