ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনের ম্যাগলেভ ট্রেনের অবিশ্বাস্য গতি, নতুন বিশ্বরেকর্ড Logo বাথরুমে মিলল ‘দ্য চ্যালেঞ্জ’ তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ Logo স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম Logo বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টে দারুণ চমক, চাপে অজিরা Logo ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রিজভীর মুখে যা জানা গেল Logo পটিয়ায় অপহরণের ৩ দিন পর যুবক উদ্ধার, গ্রেপ্তার ২ Logo সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ, দেখতে গিয়ে ৫ জনের মৃত্যু Logo বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত দেশ, ঘাটতি ৩ হাজার মেগাওয়াটের বেশি Logo সরকারের সমালোচনা করা যাবে, তবে রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে আওয়ামী লীগের মশালমিছিল

বাথরুমে মিলল ‘দ্য চ্যালেঞ্জ’ তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

রিয়ালিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থ - ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’-এর তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ তার নিজ বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তবে টাইলারের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা তাদের বাসার সিলিং দিয়ে পানি পড়তে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ টাইলারের বাসায় যায়। সেখানে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে টাইলারের মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক ঘটনা বা নাশকতার আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মিনিয়াপলিসে অনুষ্ঠিত ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া’ ইভেন্টে অংশ নিয়েছিলেন টাইলার। ওই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

টাইলারের আকস্মিক মৃত্যুতে রিয়ালিটি শো অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ রিয়ালিটি শোর মাধ্যমে টেলিভিশনে তার যাত্রা শুরু হয়। পরে ‘দ্য চ্যালেঞ্জ’-এর একাধিক মৌসুমে অংশ নিয়ে পরিচিতি পান তিনি। সাঁতারু হিসেবেও তার পরিচিতি ছিল। শোবিজের পাশাপাশি শিক্ষকতাও করতেন টাইলার ডাকওয়ার্থ।

জনপ্রিয় সংবাদ

চীনের ম্যাগলেভ ট্রেনের অবিশ্বাস্য গতি, নতুন বিশ্বরেকর্ড

বাথরুমে মিলল ‘দ্য চ্যালেঞ্জ’ তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

Update Time : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’-এর তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ তার নিজ বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তবে টাইলারের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন  সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর জানাজা

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা তাদের বাসার সিলিং দিয়ে পানি পড়তে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ টাইলারের বাসায় যায়। সেখানে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে টাইলারের মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক ঘটনা বা নাশকতার আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  আফগানিস্তানের শান্তি সংকট: ৭ কঠিন বাস্তবতা যা সবাইকে অবাক করবে

মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মিনিয়াপলিসে অনুষ্ঠিত ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া’ ইভেন্টে অংশ নিয়েছিলেন টাইলার। ওই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

টাইলারের আকস্মিক মৃত্যুতে রিয়ালিটি শো অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ রিয়ালিটি শোর মাধ্যমে টেলিভিশনে তার যাত্রা শুরু হয়। পরে ‘দ্য চ্যালেঞ্জ’-এর একাধিক মৌসুমে অংশ নিয়ে পরিচিতি পান তিনি। সাঁতারু হিসেবেও তার পরিচিতি ছিল। শোবিজের পাশাপাশি শিক্ষকতাও করতেন টাইলার ডাকওয়ার্থ।

আরও পড়ুন  তেলাপোকা আন্দোলন ঘিরে দিল্লিতে তীব্র বিক্ষোভ