ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চন্দনাইশে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫২২

চন্দনাইশে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের নামক বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সার ব্যবসায়ীকে জরিমানা
কৃষকদের স্বার্থে সার বাজারে প্রশাসনের নজরদারি।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা-কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার।

অভিযানে আনসার সদস্য ও চন্দনাইশ থানার একদল পুলিশ সহায়তা করে।

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষেধে বড় উদ্যোগ

জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চন্দনাইশে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা!

Update Time : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

আরও পড়ুন  আজকের বিনিময় হার: গুরুত্বপূর্ণ ডলার স্থির, কমল ইউরো-পাউন্ড

অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের নামক বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  পুলিশের স্বতন্ত্র পে-স্কেল দাবি: ওভারটাইম ভাতা ও নতুন সুবিধার আশ্বাস
সার ব্যবসায়ীকে জরিমানা
কৃষকদের স্বার্থে সার বাজারে প্রশাসনের নজরদারি।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা-কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার।

আরও পড়ুন  নেত্রকোনায় পৃথক দুই হত্যাকাণ্ড