ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১২

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) কমিটি। ২০২৬-২৭ অর্থ বছরের এই কমিটিতে ১৮ জন সদস্যে নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটি তালিকা প্রকাশ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খান মুরাদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মোট ১৮ জন সদস্য রয়েছেন। কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলাম দেশ এডিশন জেলা প্রতিনিধি হাসান মাহমুদ জয়সহ কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান

Update Time : ০৩:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) কমিটি। ২০২৬-২৭ অর্থ বছরের এই কমিটিতে ১৮ জন সদস্যে নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটি তালিকা প্রকাশ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খান মুরাদ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড: ডা. আশীষের বিশেষ সম্মাননা

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মোট ১৮ জন সদস্য রয়েছেন। কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলাম দেশ এডিশন জেলা প্রতিনিধি হাসান মাহমুদ জয়সহ কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন  প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ