জাতীয় সংসদে গঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে সভাপতি ও সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটিগুলোতে সংসদ সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। এ ছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, মোসাম্মদ সাবিরা সুলতানা, মোহাম্মদ গোলাম রসুল এবং মোহাম্মদ রায়হান সিরাজী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম। পদাধিকারবলে এতে যুক্ত আছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। অন্যান্য সদস্যরা হলেন ইকবাল হোসাইন, মো. মুজিবুর রহমান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবির, নাদিয়াত পাঠান পাপন, মোসাম্মদ সামা আক্তার, এটিএম আজহারুল ইসলাম এবং মোহাম্মদ আলী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম মির্জা হাবিব। এই কমিটির অন্য সদস্যরা হলেন মীর শাহ আলম, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, তাহমিনা সুলতানা, এটিএম আজহারুল ইসলাম এবং মোহাম্মদ ইসলাম খান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ মির্জা, আতিকুল আলম, মোহাম্মদ মমিনুল হক, মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সাজিদা সামাদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। কমিটির অন্য সদস্যরা হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রুমিন ফারহানা, মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ লুৎফর রহমান, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, মারজিয়া বেগম এবং মোহাম্মদ মাসুদ পারভেজ।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বারী, আবুল কালাম, মোহাম্মদ সালাউদ্দিন, খন্দকার আবু আশফাক, ফেরদৌসী আহমেদ, মোহাম্মদ আবু তালেব মন্ডল, মোহাম্মদ আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাহমুদা হাবিবা। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ববি হাজ্জাজ, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ সাদিক, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, মোহাম্মদ মুক্তার আলী এবং মাহফুজা হান্নান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সদস্য হিসেবে রয়েছেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মাসুম মোস্তফা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। কমিটির সদস্য হিসেবে আরও যুক্ত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম হান্নান, নুরুল ইসলাম, আবদুল্লাহ আল আমীন, আলী আজম মোহাম্মদ আবু বকর এবং মোহাম্মদ আমির হামজা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। কমিটির অন্য সংসদ সদস্যরা হলেন মোরশেদ মিল্টন, এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ ফজলুল হুদা, কামরুজ্জামান কামরুল, মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, শেখ মঞ্জুরুল হক রাহাত এবং মো. আতাউর রহমান।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ রাজিব হাসান, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, আনিসুর রহমান, সাঈদ আহমেদ, মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মোহাম্মদ নাজমুল হুদা এবং আব্দুল হান্নান মাসুদ।




























