ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৬

নবম জাতীয় পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নবম জাতীয় পে-স্কেল-২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে নতুন মূল বেতনের পুরো অর্থ একসঙ্গে দেওয়া হবে না। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

নতুন স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন প্রায় শতভাগ বৃদ্ধি করা হয়েছে। ১২তম গ্রেড থেকে নিচের দিকে বৃদ্ধির হার আরও বেশি রাখা হয়েছে। ২০তম গ্রেডে বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ, যা নতুন কাঠামোর মধ্যে সর্বোচ্চ। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

কোন গ্রেডে কত মূল বেতন বাড়ল

গ্রেডপুরোনো মূল বেতননতুন মূল বেতনবেড়েছে
১ম৭৮,০০০১,৫৬,০০০৭৮,০০০ টাকা
২য়৬৬,০০০১,৩২,০০০৬৬,০০০ টাকা
৩য়৫৬,৫০০১,১৩,০০০৫৬,৫০০ টাকা
৪র্থ৫০,০০০১,০০,০০০৫০,০০০ টাকা
৫ম৪৩,০০০৮৬,০০০৪৩,০০০ টাকা
৬ষ্ঠ৩৫,৫০০৭১,০০০৩৫,৫০০ টাকা
৭ম২৯,০০০৫৮,০০০২৯,০০০ টাকা
৮ম২৩,০০০৪৬,০০০২৩,০০০ টাকা
৯ম২২,০০০৪৪,০০০২২,০০০ টাকা
১০ম১৬,০০০৩২,০০০১৬,০০০ টাকা
১১তম১২,৫০০২৫,০০০১২,৫০০ টাকা
১২তম১১,৩০০২৪,৩০০১৩,০০০ টাকা
১৩তম১১,০০০২৪,০০০১৩,০০০ টাকা
১৪তম১০,২০০২৩,৫০০১৩,৩০০ টাকা
১৫তম৯,৭০০২২,৮০০১৩,১০০ টাকা
১৬তম৯,৩০০২১,৯০০১২,৬০০ টাকা
১৭তম৯,০০০২১,৪০০১২,৪০০ টাকা
১৮তম৮,৮০০২১,০০০১২,২০০ টাকা
১৯তম৮,৫০০২০,৫০০১২,০০০ টাকা
২০তম৮,২৫০২০,০০০১১,৭৫০ টাকা

গ্রেডভিত্তিক নতুন ও পুরোনো প্রারম্ভিক মূল বেতনের এই হিসাব সরকার অনুমোদিত নতুন কাঠামোর তথ্য অনুযায়ী। ১ম থেকে ১১তম গ্রেডে বৃদ্ধির হার ১০০ শতাংশ। ১২তম গ্রেডে তা প্রায় ১১৫ শতাংশ এবং পর্যায়ক্রমে বেড়ে ২০তম গ্রেডে প্রায় ১৪২ শতাংশ হয়েছে।

নতুন মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের তুলনামূলক কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ নতুন হারের বিভিন্ন ভাতা একযোগে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা

Update Time : ১০:২৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নবম জাতীয় পে-স্কেল-২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে নতুন মূল বেতনের পুরো অর্থ একসঙ্গে দেওয়া হবে না। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের চাকরি, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

নতুন স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন প্রায় শতভাগ বৃদ্ধি করা হয়েছে। ১২তম গ্রেড থেকে নিচের দিকে বৃদ্ধির হার আরও বেশি রাখা হয়েছে। ২০তম গ্রেডে বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ, যা নতুন কাঠামোর মধ্যে সর্বোচ্চ। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

কোন গ্রেডে কত মূল বেতন বাড়ল

গ্রেডপুরোনো মূল বেতননতুন মূল বেতনবেড়েছে
১ম৭৮,০০০১,৫৬,০০০৭৮,০০০ টাকা
২য়৬৬,০০০১,৩২,০০০৬৬,০০০ টাকা
৩য়৫৬,৫০০১,১৩,০০০৫৬,৫০০ টাকা
৪র্থ৫০,০০০১,০০,০০০৫০,০০০ টাকা
৫ম৪৩,০০০৮৬,০০০৪৩,০০০ টাকা
৬ষ্ঠ৩৫,৫০০৭১,০০০৩৫,৫০০ টাকা
৭ম২৯,০০০৫৮,০০০২৯,০০০ টাকা
৮ম২৩,০০০৪৬,০০০২৩,০০০ টাকা
৯ম২২,০০০৪৪,০০০২২,০০০ টাকা
১০ম১৬,০০০৩২,০০০১৬,০০০ টাকা
১১তম১২,৫০০২৫,০০০১২,৫০০ টাকা
১২তম১১,৩০০২৪,৩০০১৩,০০০ টাকা
১৩তম১১,০০০২৪,০০০১৩,০০০ টাকা
১৪তম১০,২০০২৩,৫০০১৩,৩০০ টাকা
১৫তম৯,৭০০২২,৮০০১৩,১০০ টাকা
১৬তম৯,৩০০২১,৯০০১২,৬০০ টাকা
১৭তম৯,০০০২১,৪০০১২,৪০০ টাকা
১৮তম৮,৮০০২১,০০০১২,২০০ টাকা
১৯তম৮,৫০০২০,৫০০১২,০০০ টাকা
২০তম৮,২৫০২০,০০০১১,৭৫০ টাকা
আরও পড়ুন  বাংলাদেশ-চীন জি-টু-জি চুক্তিতে গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনা

গ্রেডভিত্তিক নতুন ও পুরোনো প্রারম্ভিক মূল বেতনের এই হিসাব সরকার অনুমোদিত নতুন কাঠামোর তথ্য অনুযায়ী। ১ম থেকে ১১তম গ্রেডে বৃদ্ধির হার ১০০ শতাংশ। ১২তম গ্রেডে তা প্রায় ১১৫ শতাংশ এবং পর্যায়ক্রমে বেড়ে ২০তম গ্রেডে প্রায় ১৪২ শতাংশ হয়েছে।

নতুন মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের তুলনামূলক কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ নতুন হারের বিভিন্ন ভাতা একযোগে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  রেকর্ড ভাঙলো প্রবাসী আয়, ২০২৪-২৫ অর্থবছরে এল ৩০.৩২ বিলিয়ন ডলার