ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া সফরে ব্রাজিল দলে তরুণদের জয়জয়কার

কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের নতুন ব্রাজিল স্কোয়াড। ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া সফরের জন্য ২৬ সদস্যের নতুন ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এবারের স্কোয়াডে অভিজ্ঞদের চেয়ে তরুণ ও নতুন মুখগুলোর ওপরই বেশি আস্থা রেখেছেন এই মাস্টারমাইন্ড।

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর, আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামতে কলকাতায় পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক এসেছে গোলরক্ষক পজিশনে। লম্বা সময় ধরে ব্রাজিলের গোলবার সামলানো অ্যালিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটনকে এবার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলে সুযোগ পেয়েছেন একেবারে নতুন তিন মুখ—হুগো সোসা, পেদ্রো ও ওতাভিও।

আক্রমণভাগে চোট কাটিয়ে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও ও রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক। এছাড়া তাদের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার ছন্দে থাকা রাফিনিয়া।

একনজরে আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

  • গোলরক্ষক: হুগো সোসা, পেদ্রো, ওতাভিও।

  • ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগলায়েস, জাইর, মার্কিনিউস, মাতেওজিনিও, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।

  • মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো।

  • ফরোয়ার্ড: এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

জনপ্রিয় সংবাদ

এশিয়া সফরে ব্রাজিল দলে তরুণদের জয়জয়কার

Update Time : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন এশিয়া সফরের জন্য ২৬ সদস্যের নতুন ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এবারের স্কোয়াডে অভিজ্ঞদের চেয়ে তরুণ ও নতুন মুখগুলোর ওপরই বেশি আস্থা রেখেছেন এই মাস্টারমাইন্ড।

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর, আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামতে কলকাতায় পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন  শেষ দেখায় জাপানের কাছে হার, এবার কি ঘুরে দাঁড়াবে ব্রাজিল?

এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক এসেছে গোলরক্ষক পজিশনে। লম্বা সময় ধরে ব্রাজিলের গোলবার সামলানো অ্যালিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটনকে এবার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলে সুযোগ পেয়েছেন একেবারে নতুন তিন মুখ—হুগো সোসা, পেদ্রো ও ওতাভিও।

আক্রমণভাগে চোট কাটিয়ে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও ও রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক। এছাড়া তাদের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার ছন্দে থাকা রাফিনিয়া।

আরও পড়ুন  ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই মরক্কো বাধা, জিতবে কে?

একনজরে আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

  • গোলরক্ষক: হুগো সোসা, পেদ্রো, ওতাভিও।

  • ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগলায়েস, জাইর, মার্কিনিউস, মাতেওজিনিও, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।

  • মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো।

  • ফরোয়ার্ড: এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন  ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছে জাপান, কী বললেন কোচ মরিয়াসু