এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ২০২৬ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারছেন।
শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট বা কেন্দ্রীয় ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারছেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১০ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
সব মিলিয়ে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা মিলিয়ে প্রায় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আওতায় আনা হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, অন্যান্য বোর্ডের তুলনায় ঢাকা শিক্ষা বোর্ডে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।
পুনঃনিরীক্ষার ফলে যাদের ফলাফলে কোনো পরিবর্তন আসবে, তাদেরকে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমেই তা জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের শিক্ষা পাতায়।




























