ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রিংকু সিংয়ের বিয়ে যে এমপির সঙ্গে, কে এই প্রিয়া সরোজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

রিংকু সিং ও সাংসদ প্রিয়া সরোজ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি চলছে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ের আয়োজন হওয়ার কথা রয়েছে। দুই পরিবার এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে।

রিংকুর হবু স্ত্রী প্রিয়া সরোজ ভারতের উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য। রাজনীতিতে আসার আগে তার লক্ষ্য ছিল আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি।

আইন বিষয়ে পড়াশোনা শেষ করে প্রিয়া ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতির ময়দানে পা রাখেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মছলিশহর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।

ওই নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন প্রিয়া। নির্বাচনের পর তিনি ভারতের লোকসভার অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে আলোচনায় আসেন। রাজনীতির পাশাপাশি তার পারিবারিক পরিচয়ও বেশ শক্তিশালী। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।

অন্যদিকে রিংকু সিং বর্তমানে ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার পারফরম্যান্স তাকে জাতীয় দলের দরজা খুলে দেয়। ভারতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন তিনি।

রিংকু ও প্রিয়ার সম্পর্কের শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। ২০২৫ সালে বাগদানের সময় দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখার পর তার প্রতি আগ্রহ তৈরি হয়। তবে শুরুতে সরাসরি যোগাযোগ করেননি তিনি।

পরবর্তীতে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেওয়ার পর যোগাযোগের সুযোগ তৈরি হয়। এরপর দুজনের মধ্যে নিয়মিত কথা বলা শুরু হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের দিকে তিনি বুঝতে পারেন যে প্রিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।

ক্রিকেট ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও দুজনের যোগাযোগ নিয়মিত ছিল। ম্যাচের আগে ও পরে তারা কথা বলতেন। রিংকুর ক্রিকেট ক্যারিয়ারে প্রিয়ার সমর্থনের কথাও উঠে এসেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে গ্যালারিতে বসে রিংকুকে সমর্থন করতে দেখা গেছে তাকে।

দীর্ঘদিনের সম্পর্কের পর ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়। এবার সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে বিয়ের আয়োজনের কথা রয়েছে।

রিংকু সিংয়ের ক্রিকেট ক্যারিয়ারও বর্তমানে আলোচনায়। ভারতীয় দলের হয়ে তিনি ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইপিএলের পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই বাঁহাতি ব্যাটার।

একদিকে ভারতীয় ক্রিকেটের পরিচিত তারকা রিংকু সিং, অন্যদিকে উত্তরপ্রদেশের নির্বাচিত সাংসদ প্রিয়া সরোজ। ক্রিকেট ও রাজনীতির দুই ভিন্ন জগতের এই দুই পরিচিত মুখের বিয়েকে ঘিরে তাই স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

জনপ্রিয় সংবাদ

২০০ কোটির সিনেমার সাফল্যে আলোচনায় মামিথা বাইজু

রিংকু সিংয়ের বিয়ে যে এমপির সঙ্গে, কে এই প্রিয়া সরোজ

Update Time : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি চলছে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ের আয়োজন হওয়ার কথা রয়েছে। দুই পরিবার এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে।

রিংকুর হবু স্ত্রী প্রিয়া সরোজ ভারতের উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য। রাজনীতিতে আসার আগে তার লক্ষ্য ছিল আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি।

আইন বিষয়ে পড়াশোনা শেষ করে প্রিয়া ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতির ময়দানে পা রাখেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মছলিশহর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।

আরও পড়ুন  জহির-সোনাক্ষীর প্রেমের কথা আগেই জানতেন সালমান খান

ওই নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন প্রিয়া। নির্বাচনের পর তিনি ভারতের লোকসভার অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে আলোচনায় আসেন। রাজনীতির পাশাপাশি তার পারিবারিক পরিচয়ও বেশ শক্তিশালী। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।

অন্যদিকে রিংকু সিং বর্তমানে ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার পারফরম্যান্স তাকে জাতীয় দলের দরজা খুলে দেয়। ভারতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন তিনি।

রিংকু ও প্রিয়ার সম্পর্কের শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। ২০২৫ সালে বাগদানের সময় দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখার পর তার প্রতি আগ্রহ তৈরি হয়। তবে শুরুতে সরাসরি যোগাযোগ করেননি তিনি।

আরও পড়ুন  নতুন লুকে মেসি-ডি পল, অস্ট্রিয়ার আগে চমক

পরবর্তীতে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেওয়ার পর যোগাযোগের সুযোগ তৈরি হয়। এরপর দুজনের মধ্যে নিয়মিত কথা বলা শুরু হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের দিকে তিনি বুঝতে পারেন যে প্রিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।

ক্রিকেট ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও দুজনের যোগাযোগ নিয়মিত ছিল। ম্যাচের আগে ও পরে তারা কথা বলতেন। রিংকুর ক্রিকেট ক্যারিয়ারে প্রিয়ার সমর্থনের কথাও উঠে এসেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে গ্যালারিতে বসে রিংকুকে সমর্থন করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন  অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমার