ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ আইনজীবী নিয়োগ

পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান মামলার কার্যক্রম দ্রুত ও গুরুত্বসহকারে পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তকারী সংস্থার কাছে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে এবং বিভিন্ন আলামত যাচাই-বাছাইয়ের কাজও চলছে।

আদালতে প্রধান অভিযুক্ত এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আরেক অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তদন্ত ও আইনি প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ আইনজীবী নিয়োগ

Update Time : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান মামলার কার্যক্রম দ্রুত ও গুরুত্বসহকারে পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  পল্লবী শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ‘আমি একজন ধর্ষিতার বাবা, আমি কি তার জন্য দায়ী?’

এদিকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তকারী সংস্থার কাছে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে এবং বিভিন্ন আলামত যাচাই-বাছাইয়ের কাজও চলছে।

আদালতে প্রধান অভিযুক্ত এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আরেক অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার