ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ, বিচারকদের রায় লিখছেন আইনমন্ত্রী অভিযোগে তোলপাড়

হাসনাত আবদুল্লাহ ঝিনাইদহে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ বিচারকদের রায় নিয়ে গুরুতর অভিযোগ তুলে বলেছেন, বর্তমানে বিচারকরা স্বাধীনভাবে রায় দিচ্ছেন না। বরং আইনমন্ত্রীর লিখে দেওয়া সিদ্ধান্ত আদালতে পড়ে শোনানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঝিনাইদহের পায়রা চত্বরে এনসিপির জেলা শাখার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে এনে আদালতের স্বাধীনতা নষ্ট করছে। তার ভাষ্য, আগের আওয়ামী লীগ সরকারের মতোই পুলিশ প্রশাসনকেও দলীয়করণ করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, পুলিশের কিছু কর্মকর্তা প্রকাশ্যে রাজনৈতিক আনুগত্য দেখাচ্ছেন। পদোন্নতি ও বদলির ভয় দেখিয়ে তাদের দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি পুলিশ সদস্যদের অতীতের ভুল না করার আহ্বান জানান।

এ সময় তিনি ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন। একই সঙ্গে এনসিপি নেতা তারেক রেজার গ্রেপ্তার ও মামলা নিতে বিলম্বের ঘটনাকেও কেন্দ্রীয় নির্দেশনার অংশ বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ এনসিপির অন্যান্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

হাসনাত আবদুল্লাহ, বিচারকদের রায় লিখছেন আইনমন্ত্রী অভিযোগে তোলপাড়

Update Time : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

হাসনাত আবদুল্লাহ বিচারকদের রায় নিয়ে গুরুতর অভিযোগ তুলে বলেছেন, বর্তমানে বিচারকরা স্বাধীনভাবে রায় দিচ্ছেন না। বরং আইনমন্ত্রীর লিখে দেওয়া সিদ্ধান্ত আদালতে পড়ে শোনানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঝিনাইদহের পায়রা চত্বরে এনসিপির জেলা শাখার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে এনে আদালতের স্বাধীনতা নষ্ট করছে। তার ভাষ্য, আগের আওয়ামী লীগ সরকারের মতোই পুলিশ প্রশাসনকেও দলীয়করণ করা হচ্ছে।

আরও পড়ুন  আ.লীগের রাজনীতি ফেরার সুযোগ রাখা হচ্ছে: নাহিদ

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, পুলিশের কিছু কর্মকর্তা প্রকাশ্যে রাজনৈতিক আনুগত্য দেখাচ্ছেন। পদোন্নতি ও বদলির ভয় দেখিয়ে তাদের দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি পুলিশ সদস্যদের অতীতের ভুল না করার আহ্বান জানান।

এ সময় তিনি ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন। একই সঙ্গে এনসিপি নেতা তারেক রেজার গ্রেপ্তার ও মামলা নিতে বিলম্বের ঘটনাকেও কেন্দ্রীয় নির্দেশনার অংশ বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ এনসিপির অন্যান্য নেতারা।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থান: শক্তিশালী সংস্কার ও বিচার নিয়ে নতুন বার্তা