ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন

ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষায় ব্রাজিল। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নতুন মিশন শুরু করতে যাচ্ছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে। ফলে ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

বাংলাদেশের দর্শকরা সরাসরি টেলিভিশনে ম্যাচটি উপভোগ করতে পারবেন। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার এই লড়াই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি এবং টি স্পোর্টস। ফলে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য ম্যাচটি দেখার সুযোগ থাকছে সহজেই।

বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচ ঘিরেই বাংলাদেশে আলাদা উন্মাদনা তৈরি হয়। দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। প্রিয় দলের বিশ্বকাপ অভিযান কেমন শুরু হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এদিকে একই দিনে বিশ্বকাপের আরও একটি ম্যাচ রয়েছে। কাতার ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে রাত ১টায়। এই ম্যাচটিও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ব্যস্ত দিন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস ৩।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওয়ানডেতে ভারত ও আফগানিস্তান মাঠে নামবে বেলা ২টায়। দুই দলের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেলে।

সব মিলিয়ে খেলাপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে দারুণ ব্যস্ত ও উপভোগ্য। তবে সবার নজর থাকবে ব্রাজিলের দিকে, কারণ বিশ্বকাপের মঞ্চে তাদের যাত্রা কেমন শুরু হয়, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন

Update Time : ১২:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষায় ব্রাজিল। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নতুন মিশন শুরু করতে যাচ্ছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে। ফলে ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন  ফুটবল মাঠে চমক দেখালেন জাইমা রহমান, বাঁ পায়ের শটে দারুণ গোল

বাংলাদেশের দর্শকরা সরাসরি টেলিভিশনে ম্যাচটি উপভোগ করতে পারবেন। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার এই লড়াই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি এবং টি স্পোর্টস। ফলে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য ম্যাচটি দেখার সুযোগ থাকছে সহজেই।

বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচ ঘিরেই বাংলাদেশে আলাদা উন্মাদনা তৈরি হয়। দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। প্রিয় দলের বিশ্বকাপ অভিযান কেমন শুরু হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন  মিলে গেল ম্যারাডোনার ৮ বছর আগের ভবিষ্যদ্বাণী!

এদিকে একই দিনে বিশ্বকাপের আরও একটি ম্যাচ রয়েছে। কাতার ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে রাত ১টায়। এই ম্যাচটিও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ব্যস্ত দিন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস ৩।

আরও পড়ুন  অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে নিশ্চিত পরিবর্তন