ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় নদীতে নৌকাডুবি: আকস্মিক ঝড়ে ২ জেলে নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬৪৬

খুলনার কয়রায় ঝড়ের সময় নদীতে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ।

খুলনার কয়রা উপজেলার একটি নদীতে আকস্মিক ঝড়ে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, ঝড়ের সময় নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে নিখোঁজ দুইজনকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, দুর্গম এলাকার কারণে সেখানে সরাসরি যাওয়া কঠিন। প্রয়োজন হলে ট্রলার ও ডুবুরি এনে উদ্ধার অভিযান চালানো হবে।

জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকাডুবি: আকস্মিক ঝড়ে ২ জেলে নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

Update Time : ১১:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

খুলনার কয়রা উপজেলার একটি নদীতে আকস্মিক ঝড়ে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, ঝড়ের সময় নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে নিখোঁজ দুইজনকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন  কন্যাসন্তান জন্মের পর স্ত্রী-সন্তানকে ফেলে গেলেন বাবা