ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্কুলশিক্ষার্থীর মৃত্যু: মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল ২ জনের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সতর্ক বার্তা: সময় না দেওয়ার হুমকি Logo হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ৯৪ দিনে মৃত ৬৬১ Logo ‘নতুন অধ্যায়ের’ শেষটাও রোনালদোকেই করতে হবে Logo মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী Logo রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ প্রবাসীর মরদেহ উদ্ধার Logo এজলাসে অসুস্থ সাবেক এমপি তুহিন, জানতে চাইলেন প্রেশার বাড়ল না কমল বুঝব কেমনে Logo সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ৪ দালালের কারাদণ্ড Logo জমি লিখিয়ে নিয়ে বাবাকে ছেলের প্রাণনাশের হুমকি Logo চট্টগ্রামে সম্পত্তির লোভে স্বামী খুন, দ্বিতীয় স্ত্রী আটক

আমাদের ভুলেই মেসির হ্যাটট্রিক, স্বীকার করলেন আলজেরিয়া কোচ

আমাদের ভুলেই মেসির হ্যাটট্রিক, আলজেরিয়া কোচ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি, যিনি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন। তবে ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্বীকার করেছেন, নিজেদের ভুলেই মেসির কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ‘জে’ গ্রুপের ম্যাচে কনসাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে, আলজেরিয়া রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও সেটি খুব একটা কার্যকর হয়নি।

ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দূর থেকে নেওয়া মেসির শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগালেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক।

প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আলজেরিয়া। কিন্তু মাঝমাঠে বলের দখল ধরে রাখতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনার চাপ আরও বাড়তে থাকে। ফলে একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে ছন্দ হারিয়ে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পান মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট লুকা জিদান ঠেকালেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে সহজেই জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর ৭৬ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতির শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি বিশেষ কীর্তি নিজের নামের পাশে যোগ করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেটকোভিচ মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি মনে করেন, তার দলের খেলোয়াড়দের কিছু ভুল সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে মেসিকে অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

পেটকোভিচ বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি। এতে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে অসাধারণ ক্ষমতা তার আছে, সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। কিন্তু আমরা আর্জেন্টিনার খেলোয়াড়দের খুব সহজে শট নেওয়ার সুযোগ দিয়েছি। এমন ভুল আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে বড় মূল্য দিতে হয়।’

আলজেরিয়া কোচের মতে, এই হার থেকে শিক্ষা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সামনে আরও দুটি গ্রুপ ম্যাচ বাকি থাকায় ভুলগুলো দ্রুত সংশোধন করতে হবে। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে দলকে মানসিকভাবেও দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।

অন্যদিকে, এই জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে যাত্রার শুরুতেই শক্তিশালী বার্তা দিয়েছে লিওনেল স্কালোনির দল। আর ৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যে বড় মঞ্চে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, সেটাও আবারও প্রমাণ হয়ে গেল।

জনপ্রিয় সংবাদ

স্কুলশিক্ষার্থীর মৃত্যু: মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল ২ জনের

আমাদের ভুলেই মেসির হ্যাটট্রিক, স্বীকার করলেন আলজেরিয়া কোচ

Update Time : ০২:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি, যিনি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন। তবে ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্বীকার করেছেন, নিজেদের ভুলেই মেসির কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ‘জে’ গ্রুপের ম্যাচে কনসাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে, আলজেরিয়া রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও সেটি খুব একটা কার্যকর হয়নি।

ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দূর থেকে নেওয়া মেসির শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগালেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক।

আরও পড়ুন  ভিনিসিয়ুসের হুঁশিয়ারি: বিশ্বকাপ জিততেই এসেছে ব্রাজিল

প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আলজেরিয়া। কিন্তু মাঝমাঠে বলের দখল ধরে রাখতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনার চাপ আরও বাড়তে থাকে। ফলে একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে ছন্দ হারিয়ে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পান মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট লুকা জিদান ঠেকালেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে সহজেই জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর ৭৬ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতির শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি বিশেষ কীর্তি নিজের নামের পাশে যোগ করেন তিনি।

আরও পড়ুন  রেকর্ড ভেঙে হ্যাটট্রিক, ম্যাচসেরা মেসি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেটকোভিচ মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি মনে করেন, তার দলের খেলোয়াড়দের কিছু ভুল সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে মেসিকে অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

পেটকোভিচ বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি। এতে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে অসাধারণ ক্ষমতা তার আছে, সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। কিন্তু আমরা আর্জেন্টিনার খেলোয়াড়দের খুব সহজে শট নেওয়ার সুযোগ দিয়েছি। এমন ভুল আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে বড় মূল্য দিতে হয়।’

আরও পড়ুন  মেসি এখনো একাকী অনুশীলনে, প্রীতি ম্যাচে খেলা নিয়ে শঙ্কা