ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একনেক সভায় ১৮ প্রকল্প অনুমোদন পাচ্ছে, জ্বালানি সাশ্রয়ে বদলানো হলো ভেন্যু

ছবি- সংগ্রহীত চলতি অর্থবছরের নবম একনেক সভায় ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে

দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চলতি অর্থবছরের নবম একনেক সভা (এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে এবার সভাটি সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজন করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সভায় মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একাধিক প্রকল্প প্রস্তাব করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন, পল্লী এলাকায় উন্নয়ন কার্যক্রম, চর অঞ্চলের উন্নয়ন, সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করবে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মাতৃ ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প এনেছে। এছাড়াও গোপালগঞ্জে একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ে একটি ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈনিকদের জন্য নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে।

সড়ক ও সেতু মন্ত্রণালয় মহাসড়ক সম্প্রসারণ, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহ অঞ্চলে জলবায়ু সহনশীল সেতু নির্মাণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের এই উদ্যোগগুলো দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ১৮ প্রকল্প অনুমোদন পাচ্ছে, জ্বালানি সাশ্রয়ে বদলানো হলো ভেন্যু

Update Time : ০৯:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চলতি অর্থবছরের নবম একনেক সভা (এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে এবার সভাটি সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজন করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সভায় মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন  শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একাধিক প্রকল্প প্রস্তাব করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন, পল্লী এলাকায় উন্নয়ন কার্যক্রম, চর অঞ্চলের উন্নয়ন, সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করবে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মাতৃ ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প এনেছে। এছাড়াও গোপালগঞ্জে একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন  এনসিপির গাড়িবহরে হামলা, আহত সারজিস-পাটওয়ারী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ে একটি ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈনিকদের জন্য নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে।

সড়ক ও সেতু মন্ত্রণালয় মহাসড়ক সম্প্রসারণ, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহ অঞ্চলে জলবায়ু সহনশীল সেতু নির্মাণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের এই উদ্যোগগুলো দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

আরও পড়ুন  শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জেনে নিন