ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। ছবি- সংগ্রহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের জ্বালানি মজুতের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টনের বেশি। পাশাপাশি অকটেন ও পেট্রোলের উল্লেখযোগ্য পরিমাণ মজুত রয়েছে, যা দেশের চাহিদা পূরণে সক্ষম।

তিনি আরও বলেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক মাসে এসব অভিযানে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি মাসেই মূল্য পর্যালোচনা করা হয়। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

“তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভবিষ্যৎ মূল্য নির্ধারণ নির্ভর করবে।”

জনপ্রিয় সংবাদ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানি মন্ত্রী

Update Time : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের জ্বালানি মজুতের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টনের বেশি। পাশাপাশি অকটেন ও পেট্রোলের উল্লেখযোগ্য পরিমাণ মজুত রয়েছে, যা দেশের চাহিদা পূরণে সক্ষম।

আরও পড়ুন  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন নেতৃত্ব, চেয়ারম্যান বদিউর রহমান

তিনি আরও বলেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক মাসে এসব অভিযানে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি মাসেই মূল্য পর্যালোচনা করা হয়। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন  এভারেস্ট জয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি