ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ হজ নিবন্ধন শুরু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৪৮

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

২০২৭ হজ নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুসারে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা যাবে। যারা প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় আবেদনকারীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি খুলে সরাসরি নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, উপজেলা ও জেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অর্থ জমা দিতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়, আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে। নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া সৌদি আরবের স্বাস্থ্যবিধি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। গুরুতর হৃদরোগ, কিডনি, লিভার, ফুসফুসের জটিল রোগ, ডিমেনশিয়া, নির্দিষ্ট ক্যান্সারের চিকিৎসাধীন রোগী এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র, বৈধ পাসপোর্ট এবং নির্ধারিত অর্থ প্রস্তুত রেখে সময়মতো নিবন্ধন করলে শেষ মুহূর্তের জটিলতা এড়ানো সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

২০২৭ হজ নিবন্ধন শুরু

Update Time : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

২০২৭ হজ নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুসারে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা যাবে। যারা প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন  চিকিৎসাসেবায় সাত নারী সাহাবির অসামান্য অবদান

সরকারি ব্যবস্থাপনায় আবেদনকারীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি খুলে সরাসরি নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, উপজেলা ও জেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় অর্থ জমা দিতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়, আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

আরও পড়ুন  ইসলামে মুমিনদের পারস্পরিক সম্পর্ক

হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে। নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া সৌদি আরবের স্বাস্থ্যবিধি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। গুরুতর হৃদরোগ, কিডনি, লিভার, ফুসফুসের জটিল রোগ, ডিমেনশিয়া, নির্দিষ্ট ক্যান্সারের চিকিৎসাধীন রোগী এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন  পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা ও করণীয়