ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের প্রথম হজ ফ্লাইট।

২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে দেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি আরও জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নিজে আশকোনার হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব হজ ফ্লাইটে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় কোনো বিপর্যয় হবে না বলে আমরা আশা করছি। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে পৌঁছাতে পারেন।”

জনপ্রিয় সংবাদ

শুক্রবার শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৩:২০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে দেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি আরও জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নিজে আশকোনার হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে মামলা করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব হজ ফ্লাইটে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় কোনো বিপর্যয় হবে না বলে আমরা আশা করছি। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে পৌঁছাতে পারেন।”

আরও পড়ুন  বিশেষ আলোচনা: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়