ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, সেন্টকমের দাবি উড়িয়ে দিল ইরান

হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান।

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তবে মার্কিন বাহিনীর এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ নামক জাহাজ দুটি ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই নৌপথকে সম্পূর্ণ মুক্ত করার একটি ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

তবে সেন্টকমের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর প্রবেশের কোনো ভিত্তি নেই। তিনি আরও কড়া ভাষায় সতর্ক করে বলেন, “এই প্রণালিতে যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।”

ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যেই এমন পাল্টাপাল্টি দাবি ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা জাগাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, সেন্টকমের দাবি উড়িয়ে দিল ইরান

Update Time : ০২:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তবে মার্কিন বাহিনীর এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আরও পড়ুন  ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১৬৪, ১০ হাজার প্রাণহানির আশঙ্কায় উৎকণ্ঠা

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ নামক জাহাজ দুটি ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই নৌপথকে সম্পূর্ণ মুক্ত করার একটি ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন  বজ্রপাতে মৃত্যু: ৭ জেলায় প্রাণ গেল ১২ জনের, জারি সতর্কতা

তবে সেন্টকমের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর প্রবেশের কোনো ভিত্তি নেই। তিনি আরও কড়া ভাষায় সতর্ক করে বলেন, “এই প্রণালিতে যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।”

আরও পড়ুন  ট্রাম্প-সৌদি যুবরাজ দ্বন্দ্বে নতুন মোড়, ইরান যুদ্ধের নেপথ্য কাহিনি