ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

মাদারীপুরে লিফট বিকল: নারী ও শিশুসহ ৮ জন ৩০ মিনিট আটকা, পরে উদ্ধার

মাদারীপুরে লিফট বিকল হয়ে নারী ও শিশুসহ ৮ জন ৩০ মিনিট আটকা ছিলেন। ছবি- সংগ্রহীত

মাদারীপুরে একটি বহুতল ভবনের লিফট হঠাৎ বিকল হয়ে যাওয়ায় নারী ও শিশুসহ আটজন প্রায় আধাঘণ্টা আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সমন্বিত অফিস ভবনের ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন নারী প্রশিক্ষণার্থী একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন। তবে মাঝপথেই লিফটটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তারা ভেতরে আটকা পড়ে যান।

ভুক্তভোগীরা জানান, প্রথমে তারা বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু দ্রুত কোনো সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। লিফটটি তখন ৭ম ও ৮ম তলার মাঝামাঝি অবস্থানে আটকে ছিল। কারিগরি পদ্ধতিতে দরজা খুলে আটকে পড়া সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুর ইসলাম জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা ভবনের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ভবনটিতে কোনো লিফট অপারেটর না থাকায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ ঘটনায় ভবনের অন্যান্য লোকজনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে লিফট বিকল: নারী ও শিশুসহ ৮ জন ৩০ মিনিট আটকা, পরে উদ্ধার

Update Time : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

মাদারীপুরে একটি বহুতল ভবনের লিফট হঠাৎ বিকল হয়ে যাওয়ায় নারী ও শিশুসহ আটজন প্রায় আধাঘণ্টা আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সমন্বিত অফিস ভবনের ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন নারী প্রশিক্ষণার্থী একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন। তবে মাঝপথেই লিফটটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তারা ভেতরে আটকা পড়ে যান।

আরও পড়ুন  গ্যাস–সংকটে দ্রুত রান্নার ৪ সহজ কৌশল, জেনে নিন

ভুক্তভোগীরা জানান, প্রথমে তারা বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু দ্রুত কোনো সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। লিফটটি তখন ৭ম ও ৮ম তলার মাঝামাঝি অবস্থানে আটকে ছিল। কারিগরি পদ্ধতিতে দরজা খুলে আটকে পড়া সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

আরও পড়ুন  নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, সংসদে সংশোধিত অধ্যাদেশ

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুর ইসলাম জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা ভবনের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ভবনটিতে কোনো লিফট অপারেটর না থাকায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ ঘটনায় ভবনের অন্যান্য লোকজনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন  ভেনেজুয়েলা ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার