ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ ক্রিকেটারকে তলব করেছে গোয়েন্দা সংস্থা। ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের ৩ তারকা ক্রিকেটারকে তলব করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তলব করা এই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন দলের নির্ভরযোগ্য ওপেনার ইমাম-উল-হক ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানসহ আরও একজন ক্রিকেটার।

মোবাইল ফোন থেকে পাওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তাদের তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে গণমাধ্যম জিও সুপার।

সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমেই ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এরপরই এনসিসিআইএ তাদের তদন্তের অংশ হিসেবে ওই দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়। তবে ঠিক কী কারণে পিসিবি হঠাৎ করে ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডস টেস্টেও পরাজয়ের স্বাদ পাওয়ায় এই জরুরি পদক্ষেপ নেয় পিসিবি।

সিরিজে ভরাডুবির কারণে দল থেকে একযোগে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেয়া হয়েছে। দল থেকে বাদ পড়া এই সাত ক্রিকেটার হলেন-মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব

Update Time : ০৮:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান জাতীয় দলের ৩ তারকা ক্রিকেটারকে তলব করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তলব করা এই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন দলের নির্ভরযোগ্য ওপেনার ইমাম-উল-হক ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানসহ আরও একজন ক্রিকেটার।

মোবাইল ফোন থেকে পাওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তাদের তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে গণমাধ্যম জিও সুপার।

আরও পড়ুন  ভারতকে চাপে রেখেও গোলহীন বাংলাদেশ, জমজমাট প্রথমার্ধ

সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমেই ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এরপরই এনসিসিআইএ তাদের তদন্তের অংশ হিসেবে ওই দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়। তবে ঠিক কী কারণে পিসিবি হঠাৎ করে ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড।

আরও পড়ুন  বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই কেন বিদায় নিশ্চিত হচ্ছে দলগুলোর?

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডস টেস্টেও পরাজয়ের স্বাদ পাওয়ায় এই জরুরি পদক্ষেপ নেয় পিসিবি।

সিরিজে ভরাডুবির কারণে দল থেকে একযোগে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেয়া হয়েছে। দল থেকে বাদ পড়া এই সাত ক্রিকেটার হলেন-মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

আরও পড়ুন  প্যারাগুয়ের কাছে তুরস্কের হার, ১০ জন নিয়েও জয়