চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় চন্দনাইশ থানা ও ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ০৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাদক মামলার আসামি পশ্চিম ধোপাছড়ি পরান জুড়ানী এলাকার লোকমান (৪৫) এবং চুরি মামলার আসামি হাশিমপুর বহল্ল্যাহ পাড়া এলাকার মো. নাছির (৪০)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম দিদারুল ইসলাম সিকদার জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন