ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার Logo ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়, বৃহস্পতিবার সিদ্ধান্ত Logo কাদের-নাছিমসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালের রায় Logo হামে মৃত্যু ১,০৩০: ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিশেষ টিকা, আপনার শিশুও কি পাবে? Logo নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, জেনে নিন সর্বশেষ খবর Logo শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা Logo ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়ি বন্ধের নেপথ্যে কী? Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে বড় স্বস্তির খবর: আজ সন্ধ্যা থেকেই বাড়ছে সরবরাহ Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের বড় নিয়োগ: এসএসসি পাসেই আবেদন, কোন পদে কতজন? Logo আজ থেকেই বিজিবিতে সিপাহী নিয়োগ: নারী-পুরুষের বয়স, উচ্চতা ও যোগ্যতা জানুন

জনগণের সেবা নিশ্চিত করতে বিমানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়, তাই সাধারণ মানুষ যেন দ্রুত ও যথাযথ সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।

রোববার মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সরকারি দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আফরোজা খানম রিতা বলেন, দেশের মানুষ দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, জনগণের কল্যাণে নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, জনগণের সেবা বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাই সরকারি অফিসে সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিজেদের মর্যাদা ও দায়িত্ববোধ বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় মাদক সমস্যার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিমানমন্ত্রী। তিনি বলেন, শুধু মাদকসেবীদের নয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ মাদক ব্যবসায়ীরা সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর জোর দেন মন্ত্রী। তাঁর মতে, খেলাধুলা তরুণদের সুস্থ জীবনধারার দিকে নিয়ে যায় এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

জনগণের সেবা নিশ্চিত করতে বিমানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

Update Time : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়, তাই সাধারণ মানুষ যেন দ্রুত ও যথাযথ সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।

রোববার মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সরকারি দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  জিয়া ফার্টিলাইজার নাম পুনর্বহাল ও কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

আফরোজা খানম রিতা বলেন, দেশের মানুষ দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, জনগণের কল্যাণে নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, জনগণের সেবা বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাই সরকারি অফিসে সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিজেদের মর্যাদা ও দায়িত্ববোধ বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  রাজনৈতিক আশ্রয়ে মাদক-সন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না : পানিসম্পদমন্ত্রী

সভায় মাদক সমস্যার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিমানমন্ত্রী। তিনি বলেন, শুধু মাদকসেবীদের নয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ মাদক ব্যবসায়ীরা সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর জোর দেন মন্ত্রী। তাঁর মতে, খেলাধুলা তরুণদের সুস্থ জীবনধারার দিকে নিয়ে যায় এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

আরও পড়ুন  ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার: বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত জানাল দল