ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভেনেজুয়েলার পর এবার জাপান কাঁপল,৬.৯ মাত্রার ভূমিকম্পে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫০৫

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত ।

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, বর্তমানে সুনামির কোনো ঝুঁকি নেই এবং এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে নিরাপত্তার স্বার্থে জেআর ইস্ট বা ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি সাময়িকভাবে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে। শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সোনু নিগম অসুস্থতা: ভয়াবহ ঘাড়ের ব্যথা নিয়ে অবশেষে সুখবর

ভেনেজুয়েলার পর এবার জাপান কাঁপল,৬.৯ মাত্রার ভূমিকম্পে

Update Time : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন  স্বর্ণের দাম কমেছে: ২ মাসের মধ্যে সর্বনিম্নে বিশ্ববাজার

ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, বর্তমানে সুনামির কোনো ঝুঁকি নেই এবং এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে নিরাপত্তার স্বার্থে জেআর ইস্ট বা ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি সাময়িকভাবে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে। শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন  ‘এটি সম্পূর্ণ মনগড়া’— ট্রাম্পকে কড়া জবাব মেলোনির