ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টম হল্যান্ড এর অবশেষে জেনডায়ার সঙ্গে বিয়ে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫১৫

টম হল্যান্ড ও জেনডায়া মাদ্রিদে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ফটোকলে একসঙ্গে পোজ দিচ্ছেন। | ছবি: সংগৃহীত

টম হল্যান্ড ও জেনডায়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে ছিল নানা জল্পনা-কল্পনা। প্রেম, বাগ্‌দান এবং গোপন বিয়ের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন টম হল্যান্ড নিজেই। এক সাক্ষাৎকারে দেওয়া তাঁর একটি মন্তব্য ভক্তদের কাছে কার্যত বিয়ের স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী এস্কায়ার ইউকে–কে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তাঁদের কথিত বিয়ের ছবি নিয়ে প্রশ্ন করা হয় টম হল্যান্ডকে। জানতে চাওয়া হয়, ভুয়া বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর পরিবারের কাউকে কি বোঝাতে হয়েছিল যে তাঁদের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি সত্য নয়।

জবাবে টম বলেন, তাঁকে শুধু তাঁর দাদিকে বিষয়টি বোঝাতে হয়েছিল। এরপর তিনি যোগ করেন, “পরিবারের অন্য কাউকে নয়, কারণ তারা সবাই সেখানে ছিল।” এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কারণ, এর আগে টম বা জেনডায়া কেউই প্রকাশ্যে তাঁদের বিয়ের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

২০২৫ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে একটি হীরার আংটি দেখা যাওয়ার পর তাঁদের বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে চলতি বছরের মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ মন্তব্য করেছিলেন যে তাঁদের বিয়ে হয়ে গেছে। তবে সে সময় অনেকে বিষয়টিকে মজার ছলে বলা মন্তব্য হিসেবেই দেখেছিলেন।

এর মধ্যেই এআই প্রযুক্তিতে তৈরি কিছু কথিত বিয়ের ছবি অনলাইনে ভাইরাল হয়। জেনডায়া তখন স্পষ্টভাবে জানান, ছবিগুলো ভুয়া। এমনকি জনপ্রিয় টক শো উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে হাস্যরসও করেন তিনি।

তবে নতুন সাক্ষাৎকারে টম হল্যান্ড শুধু বিয়ের ইঙ্গিতই দেননি, জেনডায়ার প্রতি নিজের অনুভূতির কথাও খোলামেলাভাবে প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁদের পেশাগত জীবন অনেক চাপের হলেও এমন একটি সম্পর্ক থাকা জরুরি, যা সব প্রতিকূলতা সামলে এগিয়ে যেতে পারে।

টম আরও বলেন, তিনি তাঁর জীবনের সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন। জেনডায়াকে তিনি নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, জেনডায়ার সঙ্গে থাকলে তিনি নিজেকে সবচেয়ে সুখী, নিরাপদ এবং সমর্থিত মনে করেন।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির সেটে প্রথম পরিচয় হয় টম হল্যান্ড ও জেনডায়ার। দীর্ঘদিন নিজেদের শুধুই বন্ধু দাবি করলেও ২০২১ সালে তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকে হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পান তাঁরা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। শিগগিরই তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘দ্য ওডিসি’ এবং Spider-Man: Brand New Day ছবিতে। ফলে ভক্তদের আগ্রহ এখন শুধু তাঁদের নতুন সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়েও।

জনপ্রিয় সংবাদ

টম হল্যান্ড এর অবশেষে জেনডায়ার সঙ্গে বিয়ে

Update Time : ০৫:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

টম হল্যান্ড ও জেনডায়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে ছিল নানা জল্পনা-কল্পনা। প্রেম, বাগ্‌দান এবং গোপন বিয়ের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন টম হল্যান্ড নিজেই। এক সাক্ষাৎকারে দেওয়া তাঁর একটি মন্তব্য ভক্তদের কাছে কার্যত বিয়ের স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী এস্কায়ার ইউকে–কে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তাঁদের কথিত বিয়ের ছবি নিয়ে প্রশ্ন করা হয় টম হল্যান্ডকে। জানতে চাওয়া হয়, ভুয়া বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর পরিবারের কাউকে কি বোঝাতে হয়েছিল যে তাঁদের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি সত্য নয়।

আরও পড়ুন  চেন্নাইয়ে অভিনেত্রী সুভাষিনীর রহস্যজনক মৃত্যু

জবাবে টম বলেন, তাঁকে শুধু তাঁর দাদিকে বিষয়টি বোঝাতে হয়েছিল। এরপর তিনি যোগ করেন, “পরিবারের অন্য কাউকে নয়, কারণ তারা সবাই সেখানে ছিল।” এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কারণ, এর আগে টম বা জেনডায়া কেউই প্রকাশ্যে তাঁদের বিয়ের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

২০২৫ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে একটি হীরার আংটি দেখা যাওয়ার পর তাঁদের বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে চলতি বছরের মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ মন্তব্য করেছিলেন যে তাঁদের বিয়ে হয়ে গেছে। তবে সে সময় অনেকে বিষয়টিকে মজার ছলে বলা মন্তব্য হিসেবেই দেখেছিলেন।

আরও পড়ুন  মা-ভাইসহ জামিনে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান

এর মধ্যেই এআই প্রযুক্তিতে তৈরি কিছু কথিত বিয়ের ছবি অনলাইনে ভাইরাল হয়। জেনডায়া তখন স্পষ্টভাবে জানান, ছবিগুলো ভুয়া। এমনকি জনপ্রিয় টক শো উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে হাস্যরসও করেন তিনি।

তবে নতুন সাক্ষাৎকারে টম হল্যান্ড শুধু বিয়ের ইঙ্গিতই দেননি, জেনডায়ার প্রতি নিজের অনুভূতির কথাও খোলামেলাভাবে প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁদের পেশাগত জীবন অনেক চাপের হলেও এমন একটি সম্পর্ক থাকা জরুরি, যা সব প্রতিকূলতা সামলে এগিয়ে যেতে পারে।

টম আরও বলেন, তিনি তাঁর জীবনের সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন। জেনডায়াকে তিনি নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, জেনডায়ার সঙ্গে থাকলে তিনি নিজেকে সবচেয়ে সুখী, নিরাপদ এবং সমর্থিত মনে করেন।

আরও পড়ুন  থালাপতি বিজয় রাজনীতি বক্তব্য নিয়ে আবার আলোচনায়