ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফুটবল মাঠে চমক দেখালেন জাইমা রহমান, বাঁ পায়ের শটে দারুণ গোল Logo শিশুদের বার্নআউট কী কীভাবে চিনবেন Logo ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন: নতুন নিয়মে সহজ হবে আবেদন Logo ৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী Logo বুলিমিয়া নার্ভোসা: গুরুতর মানসিক রোগের লক্ষণ ও ঝুঁকি Logo গভীর ঘুমের উপায়: চিকিৎসকের কার্যকর পরামর্শ Logo সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের Logo চ্যাপা শুঁটকিতে সবজি ভুনার রেসিপি, ঝাল-মশলাদার স্বাদ Logo বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে Logo চিংড়ি লাউশাকের রেসিপি, ঘরোয়া স্বাদের পুষ্টিকর রান্না

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন: নতুন নিয়মে সহজ হবে আবেদন

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের নতুন নির্দেশনা। ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই নিয়মের ফলে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন ও নথি আপলোড করতে হবে।

আইভ্যাকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে। ফলে আবেদনকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে বুকিং করতে পারবেন।

নতুন নিয়মে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোডের সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে সফলভাবে ফাইল জমা দিতে পারলেই আবেদনকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল পাওয়া গেলে আবেদন বাতিল করা হতে পারে।

এদিকে মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। ভিসা কপিতে উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। প্রয়োজন হলে হাসপাতাল পরিবর্তনের আগে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমতি নিতে হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এফআরআরওর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এমন ক্ষেত্রে ভবিষ্যতে ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন জটিলতার মুখে পড়তে পারেন আবেদনকারীরা।

জনপ্রিয় সংবাদ

ফুটবল মাঠে চমক দেখালেন জাইমা রহমান, বাঁ পায়ের শটে দারুণ গোল

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে বড় পরিবর্তন: নতুন নিয়মে সহজ হবে আবেদন

Update Time : ১১:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই নিয়মের ফলে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন ও নথি আপলোড করতে হবে।

আইভ্যাকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে। ফলে আবেদনকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে বুকিং করতে পারবেন।

আরও পড়ুন  দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি, জনসংখ্যার প্রায় দ্বিগুণ

নতুন নিয়মে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোডের সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে সফলভাবে ফাইল জমা দিতে পারলেই আবেদনকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল পাওয়া গেলে আবেদন বাতিল করা হতে পারে।

আরও পড়ুন  শেনজেন ভিসা নির্দেশনা: ভ্রমণকারীদের জন্য দূতাবাসের গুরুত্বপূর্ণ পরামর্শ