ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র Logo বড় সিদ্ধান্ত লিবিয়ার! ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ Logo ছাত্রদলের জুলাই আন্দোলন: শক্তিশালী বার্তায় রাকিবুল ইসলামের প্রতিশ্রুতি Logo বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি Logo ৫ বছরে দ্বিগুণ হতে পারে সোনার দাম, জানাল ডয়চে ব্যাংক Logo চমকপ্রদ রূপগঞ্জ ইউপি প্রশাসক নিয়োগ: সদস্যদের সবাই বিএনপির নেতা Logo চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন: ভয়াবহ সংকটে জীববৈচিত্র্য Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা! Logo প্রেসিডেন্ট জিয়া হত্যার রহস্য জানতে চাই : নিলোফার মনি Logo বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

লক্ষ্মীপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি ইটভাটায় কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল হোসেন ও মো. আলাউদ্দিন। তারা দুজনই একই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে দৈনিক মজুরিতে ইটভাটায় কাজ করতেন।

স্থানীয় সূত্র ও সহকর্মীদের বরাতে জানা গেছে, ইটভাটার পাশে একটি পরিত্যক্ত টিনের ঘর ছিল। সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার ওই ঘরটিকে বিদ্যুতায়িত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাজের বিরতিতে বিশ্রাম নিতে গিয়ে ঘামে ভেজা অবস্থায় একজন শ্রমিক ঘরটির গায়ে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শ্রমিকও একইভাবে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

এ সময় আরেকজন শ্রমিক তাদের বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের শক অনুভব করেন, তবে দ্রুত সরে গিয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দোলন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

লক্ষ্মীপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Update Time : ০৭:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি ইটভাটায় কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল হোসেন ও মো. আলাউদ্দিন। তারা দুজনই একই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে দৈনিক মজুরিতে ইটভাটায় কাজ করতেন।

স্থানীয় সূত্র ও সহকর্মীদের বরাতে জানা গেছে, ইটভাটার পাশে একটি পরিত্যক্ত টিনের ঘর ছিল। সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার ওই ঘরটিকে বিদ্যুতায়িত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাজের বিরতিতে বিশ্রাম নিতে গিয়ে ঘামে ভেজা অবস্থায় একজন শ্রমিক ঘরটির গায়ে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শ্রমিকও একইভাবে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ঢাকায় বর্ণিল আমেরিকান মেলা

এ সময় আরেকজন শ্রমিক তাদের বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের শক অনুভব করেন, তবে দ্রুত সরে গিয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দোলন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

আরও পড়ুন  বান্দরবান হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত, একজন অসুস্থ