ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সকালেই ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা, ৮০ কিমি বেগে দমকা হাওয়া

বাংলাদেশের ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস।ছবি- সংগ্রহীত

বৈশাখের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত দেশের অন্তত ১৯টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সকালেই ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা, ৮০ কিমি বেগে দমকা হাওয়া

Update Time : ১১:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বৈশাখের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত দেশের অন্তত ১৯টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  তাপপ্রবাহ ১১ জেলায়, টানা বৃষ্টির পূর্বাভাস রোববার থেকে

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে।

আরও পড়ুন  ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা জুলাই-আগস্টে বন্যা নিয়ে সতর্কবার্তা