ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত সন্তানের স্মৃতিতে আবেগাপ্লুত অভিনেত্রী, ব্যক্তিগত সংকটে ভেঙে পড়লেন সেলিনা

ব্যক্তিগত সংকট ও সন্তানের স্মৃতিতে আবেগঘন মুহূর্তে অভিনেত্রী সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে ব্যক্তিগত জীবনের কঠিন এক সময় পার করছেন। বিচ্ছেদ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভীষণ চাপে রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অস্ট্রিয়ায় নিজের প্রয়াত সন্তানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী জানান, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কষ্টের সময়গুলোর একটি।

সেলিনার দাবি, আদালতের শুনানির জন্য বিদেশে অবস্থান করলেও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ তিনি পাননি। এতে একজন মা হিসেবে নিজেকে অসহায় মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী আরও জানান, স্বামীর পেশাগত কারণে বিভিন্ন দেশে বসবাস করতে হয়েছে তাকে। পরিবার ও সন্তানদের দেখভালের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধেই ছিল বলে তার বক্তব্য।

সন্তানদের সঙ্গে যোগাযোগে বাধা ও মানসিক দূরত্ব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন সেলিনা। পুরো পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে এবং সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সন্তানের স্মৃতিতে আবেগাপ্লুত অভিনেত্রী, ব্যক্তিগত সংকটে ভেঙে পড়লেন সেলিনা

Update Time : ১২:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে ব্যক্তিগত জীবনের কঠিন এক সময় পার করছেন। বিচ্ছেদ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভীষণ চাপে রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অস্ট্রিয়ায় নিজের প্রয়াত সন্তানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী জানান, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কষ্টের সময়গুলোর একটি।

আরও পড়ুন  ব্যক্তিগত জীবনের ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা আমিন

সেলিনার দাবি, আদালতের শুনানির জন্য বিদেশে অবস্থান করলেও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ তিনি পাননি। এতে একজন মা হিসেবে নিজেকে অসহায় মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী আরও জানান, স্বামীর পেশাগত কারণে বিভিন্ন দেশে বসবাস করতে হয়েছে তাকে। পরিবার ও সন্তানদের দেখভালের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধেই ছিল বলে তার বক্তব্য।

আরও পড়ুন  তাহলে কি শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’?