ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত | শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৬৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। ছবি: সংগৃহীত

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শূন্য পদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমীন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ড. মাহদী আমীন আরও জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আবার শুরু করা হয়েছে। এতে প্রথমবারের মতো ক্রীড়া ও কোরআন তিলাওয়াত যুক্ত হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত | শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ ঘোষণা

Update Time : ০৭:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শূন্য পদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমীন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  তেল রপ্তানি সংকটে ইরান, মজুত সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ড. মাহদী আমীন আরও জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আবার শুরু করা হয়েছে। এতে প্রথমবারের মতো ক্রীড়া ও কোরআন তিলাওয়াত যুক্ত হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  শিশুদের দেশের সম্পদ গড়তে গুরুত্বের বার্তা দিলেন মির্জা ফখরুল