ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু কারণ অনুসন্ধানে মিলল বিষাক্ত গ্যাস Logo অর্পিতার রেস্তোরাঁয় চমকপ্রদ দাম, মাছ ১০ হাজার থেকে পানীয় লাখে Logo জঙ্গল দক্ষিণ পাহাড়তলী, বড় উদ্যোগে রুখবে পাহাড় দখল Logo সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’ Logo ভয়াবহ জ্বালানি সংকটে চট্টগ্রামের ২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ! Logo বৌভাতের দিনই বিদ্যুতায়িত হয়ে না ফেরার দেশে বর বাপ্পি Logo নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রিসভায় যুক্ত হলো আরও চার সদস্য Logo বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

রোনালদো কেন সাংবাদিককে বললেন ‘ভালো প্রশ্ন করুন’?

সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে আছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর সংবাদ সম্মেলনে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর অবসর নয়, বরং এক সাংবাদিককে দেওয়া কড়া জবাব। বারবার অবসর নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। এমনকি এক পর্যায়ে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে উদ্দেশ্য করে বলেন, তিনি জানেন ওই সাংবাদিক তাঁকে পছন্দ করেন না এবং এবার যেন অন্তত একটি ভালো প্রশ্ন করেন।

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। শুরু থেকেই সাংবাদিকদের বেশির ভাগ প্রশ্ন ঘুরেফিরে ছিল তাঁর ভবিষ্যৎ ও অবসরকে ঘিরে। তবে এসব প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করে রোনালদো জানিয়ে দেন, অন্যের কথায় নয়, নিজের সিদ্ধান্তেই তিনি ফুটবলকে বিদায় বলবেন।

রোনালদো বলেন, ‘আপনাদের কথায় তো আর আমি অবসর নেব না। আমার যখন ইচ্ছে হবে তখন অবসর নেব। এখন আমি খেলাটা উপভোগ করছি।’ তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর কথায় ছিল স্পষ্ট বার্তা—বয়স নিয়ে যত আলোচনা হোক, এখনও মাঠে নামার আনন্দই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এরপর তিনি সরাসরি ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রশ্ন করুন। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করুন তো।’ রোনালদোর এই মন্তব্যে সংবাদ সম্মেলন কক্ষে মুহূর্তেই ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়।

রোনালদোর মন্তব্যের পর মাইক হাতে নিয়ে বেলচার জানতে চান, ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে সবচেয়ে কঠিন বিষয় কী। প্রশ্ন শেষ হতেই রোনালদো নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দেন। তিনি বলেন, সবচেয়ে কঠিন বিষয় হলো এমন সাংবাদিকদের সঙ্গে কথা বলা, যারা তাঁকে পছন্দ করেন না।

রোনালদো আরও বলেন, ‘আমি জানি আপনিও তাঁদের মধ্যে একজন। এত দিন ধরে কথা বলি, আমার চেহারা মনে থাকে। আপনার চেহারাটাও আমার ভালোভাবেই মনে আছে।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।

বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর বোন জানিয়েছিলেন, চলমান আসর শেষেই জাতীয় দল থেকে অবসর নিতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে সংবাদ সম্মেলনে রোনালদো পরিষ্কার করে দেন, আবেগের বশে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় হলে নিজের সিদ্ধান্ত নিজেই জানাবেন।

তবে একটি বিষয় নিয়ে তিনি কোনো রাখঢাক করেননি। রোনালদো নিশ্চিত করেছেন, এটিই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ যেন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ না হয়। তাঁর লক্ষ্য আরও কিছু দূর এগিয়ে পর্তুগালকে সাফল্যের পথে নিয়ে যাওয়া এবং শেষ বিশ্বকাপটিকে স্মরণীয় করে রাখা।

জনপ্রিয় সংবাদ

ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু কারণ অনুসন্ধানে মিলল বিষাক্ত গ্যাস

রোনালদো কেন সাংবাদিককে বললেন ‘ভালো প্রশ্ন করুন’?

Update Time : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ক্রিস্টিয়ানো রোনালদোর সংবাদ সম্মেলনে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর অবসর নয়, বরং এক সাংবাদিককে দেওয়া কড়া জবাব। বারবার অবসর নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। এমনকি এক পর্যায়ে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে উদ্দেশ্য করে বলেন, তিনি জানেন ওই সাংবাদিক তাঁকে পছন্দ করেন না এবং এবার যেন অন্তত একটি ভালো প্রশ্ন করেন।

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। শুরু থেকেই সাংবাদিকদের বেশির ভাগ প্রশ্ন ঘুরেফিরে ছিল তাঁর ভবিষ্যৎ ও অবসরকে ঘিরে। তবে এসব প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করে রোনালদো জানিয়ে দেন, অন্যের কথায় নয়, নিজের সিদ্ধান্তেই তিনি ফুটবলকে বিদায় বলবেন।

আরও পড়ুন  রোনালদোর বিয়ের গুজবে গির্জায় শত শত মানুষ, এরপর যা হলো

রোনালদো বলেন, ‘আপনাদের কথায় তো আর আমি অবসর নেব না। আমার যখন ইচ্ছে হবে তখন অবসর নেব। এখন আমি খেলাটা উপভোগ করছি।’ তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর কথায় ছিল স্পষ্ট বার্তা—বয়স নিয়ে যত আলোচনা হোক, এখনও মাঠে নামার আনন্দই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এরপর তিনি সরাসরি ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রশ্ন করুন। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করুন তো।’ রোনালদোর এই মন্তব্যে সংবাদ সম্মেলন কক্ষে মুহূর্তেই ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন  রেফারি বিতর্কে মুখ খুললেন মেসি, যা বললেন আর্জেন্টাইন অধিনায়ক

রোনালদোর মন্তব্যের পর মাইক হাতে নিয়ে বেলচার জানতে চান, ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে সবচেয়ে কঠিন বিষয় কী। প্রশ্ন শেষ হতেই রোনালদো নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দেন। তিনি বলেন, সবচেয়ে কঠিন বিষয় হলো এমন সাংবাদিকদের সঙ্গে কথা বলা, যারা তাঁকে পছন্দ করেন না।

রোনালদো আরও বলেন, ‘আমি জানি আপনিও তাঁদের মধ্যে একজন। এত দিন ধরে কথা বলি, আমার চেহারা মনে থাকে। আপনার চেহারাটাও আমার ভালোভাবেই মনে আছে।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।

বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর বোন জানিয়েছিলেন, চলমান আসর শেষেই জাতীয় দল থেকে অবসর নিতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে সংবাদ সম্মেলনে রোনালদো পরিষ্কার করে দেন, আবেগের বশে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় হলে নিজের সিদ্ধান্ত নিজেই জানাবেন।

আরও পড়ুন  মুখোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি নোসকোভা