ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ Logo অঙ্কুরিত আলু-পেঁয়াজ-রসুন খাওয়া নিরাপদ? জানুন সত্য Logo বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি, কমবে সংক্রমণের ঝুঁকি Logo সাধারণ ক্লান্তি নাকি ব্রেন টিউমার? সহজেই পার্থক্য বুঝবেন যেভাবে Logo পূর্ণিমার আর্জেন্টিনা সমর্থন: দারুণ কারণ জানালেন জনপ্রিয় নায়িকা Logo ভাত খাওয়ার পর কেন ঘুম আসে? জানুন আসল বৈজ্ঞানিক কারণ Logo ইরানের হামলায় কুয়েতে আগুন: ১০ হাজার মানুষ পানিসংকটে | সর্বশেষ আপডেট Logo চাঞ্চল্যকর বিএনপি শোকজ: ভালুকার এমপি ফখর উদ্দিনের দাবি, এলাকায় কোনো সমস্যা নেই Logo আরএফএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, পাবেন প্রভিডেন্ট ফান্ডসহ সুবিধা Logo চন্দনাইশে বরমা ইউনিয়নে বন্যাদুর্গতদের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন, ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটিতে শায়রুল কবির খান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৫

আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা বাড়ায় তায়কোয়ান্দো

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হওয়ার পর আত্মরক্ষামূলক প্রশিক্ষণকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শায়রুল কবির খান। তার মতে, দেশের বর্তমান সামাজিক বাস্তবতায় তায়কোয়ান্দোর মতো মার্শাল আর্ট তরুণদের আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে। একই সঙ্গে আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনএসসি জানায়, পূর্ববর্তী অ্যাডহক কমিটি নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের কাজ সম্পন্ন করতে পারেনি। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সহসভাপতি হিসেবে রয়েছেন আব্দুস সাত্তার চৌধুরী, ড. রনিন আহমেদ চৌধুরী, গোলাম কে রুবেল সিদ্দিকী ও আব্দুল্লাহ মান। সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল ইসলাম রানা এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করবেন আব্দুল্লাহ আল নোমান ও মারিয়ম বেগম ইতি। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. মোহাম্মদ মিয়া, সাইয়্যিদুর রহমান রুবন, রুবিনা সুলতানা, শায়রুল কবির খান, আবুল হাসান বেলাল, মো. রফিক, গোলজার হোসেন, তৌফিক আহমেদ, সুমাইয়া জাকিয়া রাহিন, দিলারা বেগম রুবি, এসএম শওকত, মো. পলাশ মিয়া, শেখ করিম, মোহাম্মদ ইকবাল হোসেন ও শাহানা বেগম।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, তায়কোয়ান্দো দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট এবং দেশটির জাতীয় খেলা। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় আত্মরক্ষামূলক ক্রীড়া, যা ২০০০ সাল থেকে অলিম্পিক গেমসের পূর্ণাঙ্গ ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, তায়কোয়ান্দো শব্দটি তিনটি অংশ নিয়ে গঠিত। ‘তায়’ অর্থ পা, ‘কোয়ান’ অর্থ হাত বা মুষ্টি এবং ‘দো’ অর্থ পথ বা শৃঙ্খলা। এই ক্রীড়ার মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা।

শায়রুল কবির খান নতুন কমিটিতে দায়িত্ব দেওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন, নতুন কমিটির মাধ্যমে দেশের তায়কোয়ান্দো কার্যক্রম আরও গতিশীল হবে এবং খেলাটির প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, দেশের স্কুল ও কলেজ পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ অর্জনের সুযোগ পাবে। তার বিশ্বাস, এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং ক্রীড়া সংস্কৃতি শক্তিশালী করতেও সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ

তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটিতে শায়রুল কবির খান

Update Time : ০৪:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হওয়ার পর আত্মরক্ষামূলক প্রশিক্ষণকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শায়রুল কবির খান। তার মতে, দেশের বর্তমান সামাজিক বাস্তবতায় তায়কোয়ান্দোর মতো মার্শাল আর্ট তরুণদের আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে। একই সঙ্গে আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনএসসি জানায়, পূর্ববর্তী অ্যাডহক কমিটি নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের কাজ সম্পন্ন করতে পারেনি। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন  বিশ্ব পরিবেশ দিবস ২০২৬: যুদ্ধের আগুনে পুড়ছে পরিবেশ, ভঙ্গ হচ্ছে জলবায়ু অঙ্গীকার

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সহসভাপতি হিসেবে রয়েছেন আব্দুস সাত্তার চৌধুরী, ড. রনিন আহমেদ চৌধুরী, গোলাম কে রুবেল সিদ্দিকী ও আব্দুল্লাহ মান। সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল ইসলাম রানা এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করবেন আব্দুল্লাহ আল নোমান ও মারিয়ম বেগম ইতি। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. মোহাম্মদ মিয়া, সাইয়্যিদুর রহমান রুবন, রুবিনা সুলতানা, শায়রুল কবির খান, আবুল হাসান বেলাল, মো. রফিক, গোলজার হোসেন, তৌফিক আহমেদ, সুমাইয়া জাকিয়া রাহিন, দিলারা বেগম রুবি, এসএম শওকত, মো. পলাশ মিয়া, শেখ করিম, মোহাম্মদ ইকবাল হোসেন ও শাহানা বেগম।

আরও পড়ুন  তিস্তার পানি বিপদ সীমার উপরে, ৭ হাজার পরিবার পানিবন্দি

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, তায়কোয়ান্দো দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট এবং দেশটির জাতীয় খেলা। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় আত্মরক্ষামূলক ক্রীড়া, যা ২০০০ সাল থেকে অলিম্পিক গেমসের পূর্ণাঙ্গ ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, তায়কোয়ান্দো শব্দটি তিনটি অংশ নিয়ে গঠিত। ‘তায়’ অর্থ পা, ‘কোয়ান’ অর্থ হাত বা মুষ্টি এবং ‘দো’ অর্থ পথ বা শৃঙ্খলা। এই ক্রীড়ার মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা।

আরও পড়ুন  শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, জানাল তিতাস গ্যাস