ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা!

ভূমিকম্পে ধসে পড়া রাস্তা ও উল্টে যাওয়া গাড়ি। ছবি: সংগৃহীত

পেরুর চূপাকা শহরের কাছে আঘাত হানা ৫.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে বলে পেরুর সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’ নিশ্চিত করেছে। মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভয়াবহ এই দুর্যোগে দেশটির চংগোস বাজো জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সবকটি প্রাণহানির ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের পর পুরো অঞ্চলের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি দল মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাপানে ধানখেতে হাঁসের কাজ করছে ৬ কেজির রোবট, বদলে যাচ্ছে চাষাবাদ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা!

Update Time : ১১:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

পেরুর চূপাকা শহরের কাছে আঘাত হানা ৫.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে বলে পেরুর সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’ নিশ্চিত করেছে। মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আরও পড়ুন  নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা, ২২ মরদেহ উদ্ধার

ভয়াবহ এই দুর্যোগে দেশটির চংগোস বাজো জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সবকটি প্রাণহানির ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের পর পুরো অঞ্চলের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি দল মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  জরুরি উদ্ধার: হামহাম জলপ্রপাতে পিছলে আহত শিক্ষার্থীকে ২ ঘণ্টা পর উদ্ধার