ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মার্জিন ঋণে নতুন নিয়ম, ইক্যুইটি ৫০% কমলেই শেয়ার বিক্রি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫২৭

মার্জিন ঋণে নতুন বিধিমালা প্রস্তাব করেছে বিএসইসি | ছবি: সংগৃহীত

মার্জিন ঋণ নিয়মে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন খসড়া বিধিমালায় বলা হয়েছে, কোনো গ্রাহকের ইক্যুইটি মার্জিন অর্থায়নের ৫০ শতাংশের নিচে নেমে গেলে প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংখ্যক শেয়ার নোটিশ ছাড়াই বিক্রি করতে পারবে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে মার্জিন ঋণ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও ঝুঁকিমুক্ত করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া প্রকাশ করা হয়েছে। অংশীজনদের মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খসড়া অনুযায়ী, গ্রাহকের ইক্যুইটি সবসময় মার্জিন অর্থায়নের কমপক্ষে ৭০ শতাংশ রাখতে হবে। ইক্যুইটি কমে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লিখিতভাবে, মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে গ্রাহককে মার্জিন কল দেবে।

মার্জিন কল দেওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক প্রয়োজনীয় অর্থ জমা না দিলে নতুন করে ঋণ সুবিধা দেওয়া যাবে না। পাশাপাশি ইক্যুইটি পুনরুদ্ধারে গ্রাহকের হিসাবে থাকা শেয়ার বিক্রির সুযোগ থাকবে প্রতিষ্ঠানগুলোর।

নতুন নিয়মে মার্জিন অর্থায়নের সীমাও নির্ধারণ করা হয়েছে। গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি অর্থায়ন দেওয়া যাবে না। অর্থাৎ ইক্যুইটি ও মার্জিন ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১ রাখা হয়েছে।

এ ছাড়া ‘জি’, ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার, এসএমই, এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মের সিকিউরিটিতে মার্জিন ঋণ দেওয়া যাবে না। বিএসইসি বলছে, নতুন নিয়ম কার্যকর হলে বিনিয়োগকারীর সুরক্ষা বাড়বে এবং বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর টেপ টেনিস ক্রিকেট থেকে মিরপুরের মঞ্চে মশিউর

মার্জিন ঋণে নতুন নিয়ম, ইক্যুইটি ৫০% কমলেই শেয়ার বিক্রি

Update Time : ০১:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মার্জিন ঋণ নিয়মে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন খসড়া বিধিমালায় বলা হয়েছে, কোনো গ্রাহকের ইক্যুইটি মার্জিন অর্থায়নের ৫০ শতাংশের নিচে নেমে গেলে প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংখ্যক শেয়ার নোটিশ ছাড়াই বিক্রি করতে পারবে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে মার্জিন ঋণ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও ঝুঁকিমুক্ত করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া প্রকাশ করা হয়েছে। অংশীজনদের মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন  বাংলা কিউআর চালু করছে বাংলাদেশ ব্যাংক, বদলাবে ডিজিটাল লেনদেন

খসড়া অনুযায়ী, গ্রাহকের ইক্যুইটি সবসময় মার্জিন অর্থায়নের কমপক্ষে ৭০ শতাংশ রাখতে হবে। ইক্যুইটি কমে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লিখিতভাবে, মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে গ্রাহককে মার্জিন কল দেবে।

মার্জিন কল দেওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক প্রয়োজনীয় অর্থ জমা না দিলে নতুন করে ঋণ সুবিধা দেওয়া যাবে না। পাশাপাশি ইক্যুইটি পুনরুদ্ধারে গ্রাহকের হিসাবে থাকা শেয়ার বিক্রির সুযোগ থাকবে প্রতিষ্ঠানগুলোর।

আরও পড়ুন  বড় সুখবর,বিনিয়োগে আস্থা ফেরাতে স্থিতিশীলতার বার্তা

নতুন নিয়মে মার্জিন অর্থায়নের সীমাও নির্ধারণ করা হয়েছে। গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি অর্থায়ন দেওয়া যাবে না। অর্থাৎ ইক্যুইটি ও মার্জিন ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১ রাখা হয়েছে।

এ ছাড়া ‘জি’, ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার, এসএমই, এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মের সিকিউরিটিতে মার্জিন ঋণ দেওয়া যাবে না। বিএসইসি বলছে, নতুন নিয়ম কার্যকর হলে বিনিয়োগকারীর সুরক্ষা বাড়বে এবং বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন  প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের দাবি