ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী মিছিলের অভিযোগে ৫৮ জনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫৩০

সরকারবিরোধী মিছিলের অভিযোগে সিদ্ধিরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। (ছবি: সংগৃহীত)

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তের ভিত্তিতে মামলায় বলা হয়, অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক। তারা সরকারবিরোধী কর্মসূচি পালন এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, তার ভাই ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ, সুজন, মোস্তফা মিজিসহ মোট ১৮ জন।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী মিছিলের অভিযোগে ৫৮ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:৪২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আদিতমারীতে কিশোর মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু, ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তের ভিত্তিতে মামলায় বলা হয়, অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক। তারা সরকারবিরোধী কর্মসূচি পালন এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলে স্লোগান, যুবক গ্রেপ্তার

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, তার ভাই ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ, সুজন, মোস্তফা মিজিসহ মোট ১৮ জন।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নিবাস কারাগারে, রিমান্ড শুনানি রবিবার