ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নিবাস কারাগারে, রিমান্ড শুনানি রবিবার

আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে ছাত্রলীগ নেতা নিবাস মজুমদারকে।

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি নিবাস মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। আদালত আগামী রবিবার আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

সিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবাস মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তবে মঙ্গলবার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী রবিবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনাল এলাকায় একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে নিবাস মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদন করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আদালতের পরবর্তী শুনানির পর রিমান্ড বিষয়ে সিদ্ধান্ত হবে।

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নিবাস কারাগারে, রিমান্ড শুনানি রবিবার

Update Time : ১১:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি নিবাস মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। আদালত আগামী রবিবার আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন  দারুণ অর্জন! ইউনিলিভার বাংলাদেশ জিতল মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার

সিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবাস মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তবে মঙ্গলবার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী রবিবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন  হাসিনার নির্দোষ প্রমাণের পথ আদালতে হাজির হওয়া: আইনমন্ত্রী

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনাল এলাকায় একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

আরও পড়ুন  পুলিশের পোশাকে বড় পরিবর্তন, ফিরছে পরিচিত নীল-খাকি রং