ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাবের আবাসন মেলা স্থগিত: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিশ্চয়তায় এজিএম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫২৮

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিশ্চয়তায় রিহ্যাবের আবাসন মেলা। ছবি: সংগৃহীত

রিহ্যাবের আবাসন মেলা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আপাতত অনিশ্চয়তায় পড়েছে। পরিচালনা পর্ষদের একাংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবাসন মেলা, এজিএম, নতুন কর্মচারী নিয়োগ, চাকরিচ্যুতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অভিযোগের বিষয়ে আগামী বৃহস্পতিবার বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সিদ্ধান্ত না আসা পর্যন্ত রিহ্যাবের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার জন্য সংগঠনের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য মন্ত্রণালয়ে ১২ দফা অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সংগঠনের তহবিল থেকে ২ কোটি টাকা উত্তোলন, গত তিন মাসে ৫০ লাখ টাকা ব্যয়ের অনুমোদন না নেওয়া, স্ট্যান্ডিং কমিটি গঠনে অনিয়ম, কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিতে অসঙ্গতিসহ বিভিন্ন প্রশাসনিক অনিয়ম হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল। তার দাবি, পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবং সব স্ট্যান্ডিং কমিটিও নিয়ম মেনেই গঠন করা হয়েছে। তিনি জানান, শুনানিতে প্রয়োজনীয় নথি ও তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

এর আগে আগামী ১ আগস্ট ঢাকায় রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা এবং ১২ আগস্ট থেকে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার কারণে এই দুটি আয়োজন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

রিহ্যাবের আবাসন মেলা স্থগিত: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিশ্চয়তায় এজিএম

Update Time : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রিহ্যাবের আবাসন মেলা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আপাতত অনিশ্চয়তায় পড়েছে। পরিচালনা পর্ষদের একাংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবাসন মেলা, এজিএম, নতুন কর্মচারী নিয়োগ, চাকরিচ্যুতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অভিযোগের বিষয়ে আগামী বৃহস্পতিবার বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সিদ্ধান্ত না আসা পর্যন্ত রিহ্যাবের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার জন্য সংগঠনের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  স্বর্ণের দাম কমল, আজ ২২ ক্যারেটের ভরি মিলছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়

সূত্র জানায়, রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য মন্ত্রণালয়ে ১২ দফা অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সংগঠনের তহবিল থেকে ২ কোটি টাকা উত্তোলন, গত তিন মাসে ৫০ লাখ টাকা ব্যয়ের অনুমোদন না নেওয়া, স্ট্যান্ডিং কমিটি গঠনে অনিয়ম, কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিতে অসঙ্গতিসহ বিভিন্ন প্রশাসনিক অনিয়ম হয়েছে।

আরও পড়ুন  নীলফামারীতে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল। তার দাবি, পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবং সব স্ট্যান্ডিং কমিটিও নিয়ম মেনেই গঠন করা হয়েছে। তিনি জানান, শুনানিতে প্রয়োজনীয় নথি ও তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

এর আগে আগামী ১ আগস্ট ঢাকায় রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা এবং ১২ আগস্ট থেকে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার কারণে এই দুটি আয়োজন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুন  আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত, জেনে নিন