ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায় সরকার Logo সৌরজগতের বাইরে বহির্গ্রহ থেকে রেডিও সংকেত শনাক্ত Logo মাত্র ৭ দিনে মনোযোগ বাড়াবেন যেভাবে, জানুন সহজ কৌশল Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি জসীমের নেতৃত্বে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: এমপি জসীম উদ্দীন আহমেদ Logo চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বাস উপহারের ঘোষণা এমপি জসীম উদ্দীন আহমেদের Logo ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার প্রতিষ্ঠান Logo সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ, আদালতে দুই কর্মচারীর জবানবন্দি Logo মরিয়মের মৃত্যু মামলায় গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে Logo থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

যোগদানের ৬ দিন পর বরিশাল জেলা সিভিল সার্জন প্রত্যাহার

বরিশাল সিভিল সার্জন প্রত্যাহারের প্রতীকী ছবি

বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিনের মাথায় প্রত্যাহার করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। টানা কয়েকদিন ধরে ছাত্র-জনতার আন্দোলন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর রোববার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ডা. মনিরুজ্জামান ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাকে অপসারণের দাবি জানিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেন।

টানা ছয় দিন অবস্থান কর্মসূচি পালন করার পর রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এতে কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ সোহাগ জানান, প্রত্যাহারের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কার্যালয়ের প্রধান ফটক খুলে দেন এবং চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত বর্তমান সিভিল সার্জনের কক্ষ তালাবদ্ধ থাকবে বলেও তারা জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও বরিশালের নতুন সিভিল সার্জন হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সংশ্লিষ্টদের মতে, দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে জেলার স্বাস্থ্যসেবার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায় সরকার

যোগদানের ৬ দিন পর বরিশাল জেলা সিভিল সার্জন প্রত্যাহার

Update Time : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিনের মাথায় প্রত্যাহার করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। টানা কয়েকদিন ধরে ছাত্র-জনতার আন্দোলন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর রোববার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকদের নতুন নিয়ম

ডা. মনিরুজ্জামান ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাকে অপসারণের দাবি জানিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেন।

টানা ছয় দিন অবস্থান কর্মসূচি পালন করার পর রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এতে কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আরও পড়ুন  হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জন

আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ সোহাগ জানান, প্রত্যাহারের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কার্যালয়ের প্রধান ফটক খুলে দেন এবং চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত বর্তমান সিভিল সার্জনের কক্ষ তালাবদ্ধ থাকবে বলেও তারা জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও বরিশালের নতুন সিভিল সার্জন হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সংশ্লিষ্টদের মতে, দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে জেলার স্বাস্থ্যসেবার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে।

আরও পড়ুন  মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন