“নারী উদ্যোক্তাদের প্রণোদনা দিলে অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে।”—চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা আজ বিকেল ৩:০০ ঘটিকায় ০৮ আগস্ট ২০২৬ শনিবার চট্টগ্রামের রেডিসন ব্ল হোটেলের নীলগিরি হলে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের উদ্যোগে আয়োজিত “বেসরকারী খাতে উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অংশীজন” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন, তবে নানা সীমাবদ্ধতার কারণে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ এখনও সীমিত। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে CWCCI-এর পাশাপাশি SME Foundation ও ILO কাজ করছে। তবে প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়তা থেকে অনেক নারী উদ্যোক্তা এখনও বঞ্চিত। তাদের জন্য প্রণোদনা ও সহায়তা নিশ্চিত করা গেলে নারীরা দেশের অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

CWCCI-এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, আমরা নারী উদ্যোক্তারা ব্যবসাকে টেকসই ও আধুনিকায়ন করার জন্য নিয়মিত কাজ করছি। ব্যাংকের প্রণোদনা ও সহায়তা আরও বেশি প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তার কাছে এ সুবিধা ও প্রক্রিয়া সহজ এবং উদ্যোক্তাবান্ধব করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারী অতিথিদের বিভিন্ন প্রস্তাব ও মতামতের পর প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জনাব মোঃ মোস্তাকুর রহমান বলেন, বেসরকারি খাতের উন্নয়ন ও উদ্যোক্তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে এসব প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। প্রণোদনা প্যাকেজের অর্থ যাতে প্রকৃত উদ্যোক্তাদের কাছে সহজ ও দ্রুত পৌঁছায়, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ হয় এবং নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা আরও বেশি অর্থায়নের সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করে প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার কথাও জানান তিনি। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গর্ভনর ড. মোঃ কবির আহাম্মদ এবং বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় নির্বাহী পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম।।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ হানিফ মিয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন (CWCCI)-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান ও বিভিন্ন সিভিল ব্যাংক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডর|




























