ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ, অনুমতি ছাড়া জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০৪

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে কড়া বার্তা

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকার দাবি প্রত্যাখ্যান করে এ অবস্থান জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্রের বক্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আগের মতোই রয়েছে এবং দেশটির সামরিক বাহিনীই সেখানে জাহাজ চলাচল তদারক করছে।

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, তাদের বাহিনীর অনুমোদন ও নজরদারি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা জ্বালানি বহনকারী ট্যাংকার নিরাপদে প্রণালিটি অতিক্রম করতে পারবে না। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তাঁর দাবি, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে এই অবরোধ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। যতদিন প্রয়োজন, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লা লিগার রেকর্ড: যে অবিশ্বাস্য কীর্তি ভাঙা কঠিন

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ, অনুমতি ছাড়া জাহাজ পারাপারে নিষেধাজ্ঞা

Update Time : ১১:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকার দাবি প্রত্যাখ্যান করে এ অবস্থান জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্রের বক্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আগের মতোই রয়েছে এবং দেশটির সামরিক বাহিনীই সেখানে জাহাজ চলাচল তদারক করছে।

আরও পড়ুন  তাপপ্রবাহ ট্র্যাজেডি: ১১ দিনে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন সোবহান

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, তাদের বাহিনীর অনুমোদন ও নজরদারি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা জ্বালানি বহনকারী ট্যাংকার নিরাপদে প্রণালিটি অতিক্রম করতে পারবে না। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তাঁর দাবি, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে এই অবরোধ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।

আরও পড়ুন  কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। যতদিন প্রয়োজন, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালী সংকটে সহায়তার প্রস্তাব শি জিনপিংয়ের