ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৪৮

কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ।। ছবি: সংগৃহীত

ভারতের কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডার্ক ওয়েবে প্রায় ১৯ হাজার গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। এসব নথির মধ্যে ব্লুপ্রিন্ট, সরবরাহকারীদের তথ্য ও বিভিন্ন কারিগরি নথি রয়েছে।

রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, তৃতীয় পক্ষের ডেটা সেন্টার সেবাদাতা ইয়োট্টার একটি সার্ভারে সংরক্ষিত কিছু তথ্য সাইবার হামলার শিকার হয়েছে। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কিছু জানায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফাঁস হওয়া নথিতে পারমাণবিক চুল্লির মূল কোর সিস্টেমের তথ্য নেই। তবে ইউনিট-৩ ও ইউনিট-৪-এর ভেন্টিলেশন, কুলিং সিস্টেম এবং কন্ট্রোল রুমের লেআউট থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে ২০১৯ সালেও কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক নেটওয়ার্কে ম্যালওয়্যার শনাক্ত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদার করা এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

Update Time : ১০:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভারতের কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডার্ক ওয়েবে প্রায় ১৯ হাজার গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। এসব নথির মধ্যে ব্লুপ্রিন্ট, সরবরাহকারীদের তথ্য ও বিভিন্ন কারিগরি নথি রয়েছে।

রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, তৃতীয় পক্ষের ডেটা সেন্টার সেবাদাতা ইয়োট্টার একটি সার্ভারে সংরক্ষিত কিছু তথ্য সাইবার হামলার শিকার হয়েছে। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কিছু জানায়নি।

আরও পড়ুন  প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফাঁস হওয়া নথিতে পারমাণবিক চুল্লির মূল কোর সিস্টেমের তথ্য নেই। তবে ইউনিট-৩ ও ইউনিট-৪-এর ভেন্টিলেশন, কুলিং সিস্টেম এবং কন্ট্রোল রুমের লেআউট থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে ২০১৯ সালেও কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক নেটওয়ার্কে ম্যালওয়্যার শনাক্ত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদার করা এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের চুক্তিতে পারমাণবিক সুযোগ পাচ্ছে সৌদি