ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতি মৃত্যু: শোকের ছায়া এলাকায়।

দিনাজপুরে সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল; মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।

দিনাজপুরের সুইহা‌রি আশ্রমপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হ‌য়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘ‌টে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থে‌কে আগুনের সূত্রপাত হয়ে এই প্রাণহানি ঘটেছে।

নিহতরা হলেন তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এই দম্প‌তির দুই সন্তান র‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শীর বিবরণ: নিহত দম্পতির ছেলে তীব্র সরকার সংবাদমাধ্যমকে জানান, তিনি বাড়ির নিচতলায় থাকতেন এবং তাঁর মা-বাবা ওপরতলায় থাকতেন। রাত ১২টার দিকে তিনি বাড়ির বাইরে পাম্পে তেল আনতে গিয়েছিলেন। হঠাৎ প্রতিবেশীর ফোন পেয়ে বাড়িতে ফিরে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ার কারণে তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে তাঁর মা-বাবাকে বাঁচাতে পারেননি।

কর্তৃপক্ষের বক্তব্য: দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে এটি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই ঘটেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ব‌লেন, অগ্নিদগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অগ্নিকাণ্ড ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন:

  • নিয়মিত চেকআপ: অন্তত ১৫ দিন পর পর সাবান-পানির ফেনা ব্যবহার করে সিলিন্ডার, হোস পাইপ এবং রেগুলেটরের লিকেজ পরীক্ষা করুন। যদি কোনো বুদবুদ দেখা যায়, তবে দ্রুত মেরামত করুন।

  • বাতাস চলাচলের ব্যবস্থা: রান্না শুরুর অন্তত ১৫ মিনিট আগে জানালা খুলে দিন যাতে ঘরের ভেতরে কোনো জমে থাকা গ্যাস বেরিয়ে যেতে পারে। বদ্ধ ঘরে কখনো দিয়াশলাই বা চুলা জ্বালাবেন না।

  • সঠিক হোস পাইপ: সবসময় বিএসটিআই (BSTI) অনুমোদিত ভালো মানের গ্যাস হোস পাইপ ব্যবহার করুন এবং পাইপে কোনো ফাটল থাকলে তা সাথে সাথে বদলে ফেলুন।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতি মৃত্যু: শোকের ছায়া এলাকায়।

Update Time : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দিনাজপুরের সুইহা‌রি আশ্রমপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হ‌য়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘ‌টে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থে‌কে আগুনের সূত্রপাত হয়ে এই প্রাণহানি ঘটেছে।

নিহতরা হলেন তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এই দম্প‌তির দুই সন্তান র‌য়ে‌ছে।

আরও পড়ুন  গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান

প্রত্যক্ষদর্শীর বিবরণ: নিহত দম্পতির ছেলে তীব্র সরকার সংবাদমাধ্যমকে জানান, তিনি বাড়ির নিচতলায় থাকতেন এবং তাঁর মা-বাবা ওপরতলায় থাকতেন। রাত ১২টার দিকে তিনি বাড়ির বাইরে পাম্পে তেল আনতে গিয়েছিলেন। হঠাৎ প্রতিবেশীর ফোন পেয়ে বাড়িতে ফিরে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ার কারণে তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে তাঁর মা-বাবাকে বাঁচাতে পারেননি।

কর্তৃপক্ষের বক্তব্য: দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে এটি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই ঘটেছে।

আরও পড়ুন  এইচএসসি প্রশ্ন ফাঁস গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর