ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন? Logo ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গুর বড় ঝুঁকি: আগামী সপ্তাহেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা Logo নেতিবাচক চিন্তায় ডুবে আছেন? আজ থেকেই বদলে ফেলুন মনের ভাবনা Logo চাঁদ গবেষণায় নতুন AI মডেল আনল NASA-IBM, দ্রুত হবে তথ্য বিশ্লেষণ Logo একীভূত আয়ারল্যান্ড দেখতে চান ট্রাম্প, মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া Logo ব্যাংক স্প্রেডে বড় চাপ, সীমার ওপরে ৫৫ ব্যাংক Logo প্রোটিন ও ফাইবারে ভরপুর পিনাট বাটার-বানানা স্মুদি Logo ডিটক্স পানি খেলেই কি শরীরের বিষ দূর হয়? জানুন আসল সত্য Logo দৌলতপুরে পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত | ভয়াবহ অবস্থা Logo ফ্রেশার নিয়োগে সিজিপিএ নয়, যে গুণগুলো খোঁজে প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহাবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে লরির ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশ এবং বহন করা স্ক্র্যাপ লোহার একটি বড় অংশ পুড়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে একটি ড্রাম ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল।

পথে সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজে ওঠার সময় হঠাৎ করে গাড়ির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

চালক দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (অ্যাডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িটিতে আগুন লাগে।

তিনি বলেন, আগুনে গাড়ির বিভিন্ন অংশ ও স্ক্র্যাপ লোহার ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক হওয়ায় এ ধরনের অগ্নিকাণ্ডে বড় ধরনের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জনপ্রিয় সংবাদ

ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

Update Time : ১০:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে লরির ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশ এবং বহন করা স্ক্র্যাপ লোহার একটি বড় অংশ পুড়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে একটি ড্রাম ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল।

আরও পড়ুন  বুড়িচংয়ে ভাড়াবাসা থেকে চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার,পলাতক স্ত্রী

পথে সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজে ওঠার সময় হঠাৎ করে গাড়ির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

চালক দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন  তারেক রহমান আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে, থাকছে একাধিক কর্মসূচি

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (অ্যাডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িটিতে আগুন লাগে।

তিনি বলেন, আগুনে গাড়ির বিভিন্ন অংশ ও স্ক্র্যাপ লোহার ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে।

আরও পড়ুন  জিয়া স্মৃতি কমপ্লেক্সকে দর্শনার্থীবান্ধব করা হবে