ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০০

সিটি রাজবাড়ি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবিঃ সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন গুরুতর অনিয়মের অভিযোগে চট্টগ্রামের একটি রেস্তোরাঁকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে।

নগরীর ২ নম্বর গেইট এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ এসব অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে রেস্তোরাঁটির রান্নাঘরে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকা অবাধে বিচরণ করতে দেখা যায়।

এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে এবং মেঝের টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, একই ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস সম্পূর্ণ অস্বাস্থ্যকরভাবে একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।

এর পাশাপাশি পোড়া তেল পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা এবং অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের মতো গুরুতর অপরাধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এমনকি বিরিয়ানি তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এসব গুরুতর অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটির মালিকপক্ষকে নগদ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার এই অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও সুস্পষ্ট আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জনস্বার্থে পরিচালিত এই গুরুত্বপূর্ণ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং পাঁচলাইশ থানা পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

Update Time : ০২:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন গুরুতর অনিয়মের অভিযোগে চট্টগ্রামের একটি রেস্তোরাঁকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে।

নগরীর ২ নম্বর গেইট এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ এসব অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  টিটন হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে রেস্তোরাঁটির রান্নাঘরে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকা অবাধে বিচরণ করতে দেখা যায়।

এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে এবং মেঝের টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, একই ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস সম্পূর্ণ অস্বাস্থ্যকরভাবে একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।

আরও পড়ুন  ভোলায় ১২০০ কেজি পলিথিন জব্দ, ৩ দোকান সিলগালা

এর পাশাপাশি পোড়া তেল পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা এবং অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের মতো গুরুতর অপরাধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এমনকি বিরিয়ানি তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এসব গুরুতর অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটির মালিকপক্ষকে নগদ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার এই অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও সুস্পষ্ট আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন  বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি