ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে মিথ্যা মামলা, বাদীর ২০ দিনের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

আমতলীতে মিথ্যা মামলা দায়ের, বাদীর ২০ দিনের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর দ্বিতীয় ভাগের ধারায় সিআর ১৫১৪/২৬ নম্বর মামলা দায়ের করেন। মামলার পর আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

পরবর্তীতে মামলায় বাদীর মনোনীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বাদীর বক্তব্যে অসামঞ্জস্য খুঁজে পায় আদালত। মামলার নথিপত্র ও বক্তব্য পর্যালোচনা করে আদালতের কাছে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।

এরপর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আমলে নিয়ে দণ্ডবিধির ২১১ ধারায় শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের এই আদেশের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আমতলীতে মিথ্যা মামলা, বাদীর ২০ দিনের কারাদণ্ড

Update Time : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার আমতলীতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর দ্বিতীয় ভাগের ধারায় সিআর ১৫১৪/২৬ নম্বর মামলা দায়ের করেন। মামলার পর আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

আরও পড়ুন  চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার জামালপুরে

পরবর্তীতে মামলায় বাদীর মনোনীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া জবানবন্দির সঙ্গে বাদীর বক্তব্যে অসামঞ্জস্য খুঁজে পায় আদালত। মামলার নথিপত্র ও বক্তব্য পর্যালোচনা করে আদালতের কাছে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।

এরপর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আমলে নিয়ে দণ্ডবিধির ২১১ ধারায় শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুন  কানাডা বনাম বসনিয়া: দারুণ শুরুতে এগিয়ে অতিথিরা