ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি Logo মির্জাপুর দ্য মুভি: বক্স অফিসে দুর্দান্ত শুরু Logo কুমিল্লায় বৃদ্ধা ছমিরন হত্যা: ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে ঢুকে পরিকল্পিত হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৩ Logo বেথলেহেম কুদুম্বা ইউনিট: ২৩ কোটিতে ২৩৮ কোটি, চমকপ্রদ সাফল্য Logo ৭ দিন পর খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের ভিড় Logo ইটনার হাওরে নৌকাবাইচ, লাখো মানুষের উচ্ছ্বাস Logo জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পরিবেশবান্ধব ব্যবসার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদের Logo ঢাকার প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, নতুন ক্লাব পাচ্ছেন না ব্রাজিল তারকা

শাহজালাল বিমানবন্দরে ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৮

জব্দ করা স্বর্ণবারের আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এরপর কাস্টমস কর্মকর্তাদের একটি দল ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে বিশেষ তল্লাশি চালাতে যায়।

বিমান পরিষ্কারের কাজ শেষে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় সিকিউরিটি গার্ডের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরা বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু দেখতে পান কর্মকর্তারা।

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে পরীক্ষা ও ইনভেন্টরি করা হয়। সেখানে ১২০টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণবারের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি বলে জানিয়েছে এনবিআর।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে এগুলো বিমানবন্দর এলাকার বাইরে পাচার করার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সেই চেষ্টা প্রতিরোধ করা হয়েছে।

জব্দ করা স্বর্ণবারগুলোর মূল্য বেশি হওয়ায় সেগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে সংরক্ষণ করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী এসব স্বর্ণবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জনপ্রিয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

শাহজালাল বিমানবন্দরে ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস

Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এরপর কাস্টমস কর্মকর্তাদের একটি দল ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে বিশেষ তল্লাশি চালাতে যায়।

আরও পড়ুন  ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

বিমান পরিষ্কারের কাজ শেষে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় সিকিউরিটি গার্ডের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরা বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু দেখতে পান কর্মকর্তারা।

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে পরীক্ষা ও ইনভেন্টরি করা হয়। সেখানে ১২০টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণবারের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি বলে জানিয়েছে এনবিআর।

আরও পড়ুন  পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে এগুলো বিমানবন্দর এলাকার বাইরে পাচার করার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সেই চেষ্টা প্রতিরোধ করা হয়েছে।

জব্দ করা স্বর্ণবারগুলোর মূল্য বেশি হওয়ায় সেগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে সংরক্ষণ করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী এসব স্বর্ণবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

আরও পড়ুন  চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার