ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা Logo একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ Logo গুগলের সবকিছু ফ্রি হলেও এক বছরে কীভাবে ৪০০ বিলিয়ন ডলার আয় করল Logo স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার Logo কক্ষপথে থাকা স্পেস কন্ট্রোল অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা! Logo ৯১-এ অ্যাপালেচিয়ান ট্রেইল জয়, ডেল স্যান্ডার্সের রেকর্ড! Logo রবি বোলার হান্টে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তামিমের আহ্বান Logo বাকৃবি ইন্টার্নশিপে ১০৮ শিক্ষার্থী পেলেন সনদ, চারজনের বিশেষ অর্জন Logo যশের সিনেমা ‘টক্সিক’ ওটিটিতে কবে, কোথায় দেখবেন Logo দীপা খন্দকার পাগল হলেন কীভাবে, নতুন রূপে চমক

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

অনলাইনে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির ফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আজ তাদের ভর্তির ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। তাতে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি আবেদন ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এ সময় বাড়ানো হয়।

ফলে আবেদন না করতে পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে আবেদন করার সুযোগ পান। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। কলেজগুলোর মোট আসনের বাকি ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসব আসনে এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আজ রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে ২৩ সেপ্টেম্বর।

অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি দিতে হবে এবং ভর্তির সময় অবশ্যই মূল কপি দেখাতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে তবেই ভর্তি সম্পন্ন করার কথা বলা হয়েছে।

মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন খালি রাখা যাবে না। সেক্ষেত্রে মেধাতালিকা থেকে ওই আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তি করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন রাখার প্রস্তাব করা হয়েছে।

এই কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর দপ্তরপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদনকারীর সংখ্যা বেশি হলে সংশ্লিষ্ট কোটার প্রার্থীদের মধ্যেই মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

Update Time : ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আজ তাদের ভর্তির ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। তাতে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি আবেদন ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এ সময় বাড়ানো হয়।

ফলে আবেদন না করতে পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে আবেদন করার সুযোগ পান। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।

আরও পড়ুন  পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়াচ্ছে ইউজিসি

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। কলেজগুলোর মোট আসনের বাকি ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসব আসনে এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আজ রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন  এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে ২৩ সেপ্টেম্বর।

অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি দিতে হবে এবং ভর্তির সময় অবশ্যই মূল কপি দেখাতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে তবেই ভর্তি সম্পন্ন করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন  একাদশে ভর্তির দৌড়ে ঢাকার সেরা কলেজ কোনগুলো?